News Flash

  • Home
  • দিনের খবর
  • Amit Shah: বিজেপির ৪২ বছর দেশের সেবা, প্রগতি ও রাষ্ট্রীয় পুনর্গঠনের যাত্রা ছিল : অমিত শাহ
Image

Amit Shah: বিজেপির ৪২ বছর দেশের সেবা, প্রগতি ও রাষ্ট্রীয় পুনর্গঠনের যাত্রা ছিল : অমিত শাহ

নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.): বিজেপির ৪২ বছরের সফর দেশের সেবা, দেশের প্রগতি ও রাষ্ট্রীয় পুনর্গঠনের যাত্রা ছিল। বুধবার বিজেপির ৪২ তম প্রতিষ্ঠা দিবসে এই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। বুধবার সকালে টুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, “বিজেপিকে বটবৃক্ষে উন্নীত করা সমস্ত মহাপুরুষদের দলের ৪২ তম প্রতিষ্ঠা শ্রদ্ধা নিবেদন করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ও দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সভাপতিত্বে সেবার মনোভাব নিয়ে নিরন্তর দেশের কল্যাণ করছে বিজেপি। বিজেপির সমস্ত কার্যকর্তাদের শুভেচ্ছা জানাচ্ছি।”

অপর একটি টুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিগত ৭ দশক ধরে বঞ্চিত দেশের কোটি কোটি দরিদ্র, কৃষক, হতদরিদ্র এবং মহিলাদের আশা-আকাঙ্খা পূরণের মাধ্যম হয়ে উঠেছে বিজেপি। টুইটে স্বরাষ্ট্রমন্ত্রী আরও লিখেছেন, “২০১৪ সালের আগে দু’বেলার জন্য রুটিও দরিদ্রদের কাছে বড় সংগ্রাম ছিল। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর, বিজেপি সরকার বাড়ি, বিদ্যুৎ, গ্যাস, শৌচাগাগার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং স্বাস্থ্য বীমা প্রদানের পাশাপাশি বিনামূল্যে রেশন দিয়ে দরিদ্রদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন দেওয়ার জন্য কাজ করেছেন।”

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top