News Flash

  • Home
  • দিনের খবর
  • Arrested: উত্তরপ্রদেশে প্রশ্ন ফাঁস, ডিআই ও সাংবাদিক-সহ গ্রেফতার ২৬
Image

Arrested: উত্তরপ্রদেশে প্রশ্ন ফাঁস, ডিআই ও সাংবাদিক-সহ গ্রেফতার ২৬

লখনউ, ১ এপ্রিল (হি.স.) : উত্তরপ্রদেশের বোর্ডের পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় শুক্রবার পর্যন্ত মোট ২৬ জনকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিস। ধৃতদের মধ্যে স্থানীয় তিন সাংবাদিক আছেন বলে পুলিস জানিয়েছে। গ্রেফতার করা হয়েছে বালিয়া জেলার স্কুল পরিদর্শক ব্রজেশকুমার মিশ্রকেও। বুধবার উত্তরপ্রদেশের বোর্ডের পরীক্ষায় ইংরেজি প্রশ্ন পরীক্ষা শুরুর আগেই ফাঁস হয়। এই কারণেই উত্তরপ্রদেশের মোট ২৪টি জেলায় বোর্ডের ইংরেজি পরীক্ষা বাতিল করা হয়।

পুলিস জানায়, ডিআই এবং এক সাংবাদিকের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বাতিল হওয়া ইংরেজি পরীক্ষা আগামী ১৩ এপ্রিলে হবে বলে জানিয়েছে বোর্ড।
প্রসঙ্গত, গত ৩০ মার্চ দ্বিতীয়ার্ধে ইংরেজি পরীক্ষার প্রশ্নের সেট নম্বর ৩১৬ ইডি ও ৩১৬ ইআই ফাঁস হওয়ার কারণে ২৪টি জেলায় পরীক্ষা বাতিল করা হয়। তবে, বাকি জেলাগুলিতে নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা নেওয়া হয়। উত্তরপ্রদেশ সরকার আগেই সতর্ক করে জানিয়েছিল, পরীক্ষা চলাকলীন যারা অসাধু উপায় অবলম্বন করবে, তাদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার দুদিনের মধ্যেই ২৬ জনকে গ্রেফতার করল যোগী-রাজ্যের পুলিস।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top