News Flash

  • Home
  • দিনের খবর
  • Covid Infcetion: কোভিড-সংক্ৰমণ ও মৃত্যু কিছুটা বাড়ল ভারতে, দেশে আরোগ্যের হার ৯৮.৭৬ শতাংশ
Image

Covid Infcetion: কোভিড-সংক্ৰমণ ও মৃত্যু কিছুটা বাড়ল ভারতে, দেশে আরোগ্যের হার ৯৮.৭৬ শতাংশ

নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ফের কিছুটা বাড়ল, বেড়েছে মৃত্যুর সংখ্যাও। বিগত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৩৫ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ৫২ জন রোগীর। বিগত ২৪ ঘন্টায় সংক্ৰমণ ও মৃত্যু উভয়ই কিছুটা বেড়েছে।

বৃহস্পতিবার সারাদিনে ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১,৩৬,৭২-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৬৩৫ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৩ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন ২৩ লক্ষ ৫৭ হাজার ৯১৭ জন প্রাপক, ফলে ভারতে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ১,৮৪,৩১,৮৯,৩৭৭ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৫২ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২১,১৮১ জন (১.২১ শতাংশ)। বৃহস্পতিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১,৯১৮ জন। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,২৪,৯০,৯২২ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৬ শতাংশ।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top