News Flash

  • Home
  • ত্রিপুরা
  • School : শিক্ষক সল্পতায় পঠন পাঠন ব্যহত হচ্ছে দক্ষিণ পুলিনপুর উচ্চ বিদ্যালয়ে
Image

School : শিক্ষক সল্পতায় পঠন পাঠন ব্যহত হচ্ছে দক্ষিণ পুলিনপুর উচ্চ বিদ্যালয়ে

তেলিয়ামুড়া, ৩১ মার্চ :  বিদ্যালয় রয়েছে পরিকাঠামোগত সমস্যা৷ অপরদিকে বিদ্যালয়ে নেই কোন বিজ্ঞান বিষয়ক শিক্ষক কিংবা শিক্ষিকা৷ বিজ্ঞান বিষয়ক শিক্ষক-শিক্ষিকা ছাড়াই চলছে বিদ্যালয়ের পঠন পাঠন৷ এদিকে প্রশ্ণচিহ্ণের মুখে বিদ্যালয় পরিদর্শকের ভূমিকা৷ ঘটনা তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের অধীনে দক্ষিণ পুলিনপুর উচ্চ বিদ্যালয়ে৷


জানা গেছে, তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের অধীনে দক্ষিণ পুলিনপুর উচ্চ বিদ্যালয়টি ১৯৮২ সাল থেকে যাত্রা শুরু করে৷ বিদ্যালয়টি  জন্ম লগ্ণ থেকে নানা সমস্যায় জর্জরিত থাকলেও বর্তমানে বিদ্যালয়টির প্রধান সমস্যা শিক্ষক স্বল্পতা৷ বিদ্যালয়ে মোট ৮১ জন ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীর জন্য শিক্ষক রয়েছে ৬ জন৷ এরমধ্যে বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ক শিক্ষিকা দীর্ঘ দিন যাবত মেটার্নিটি লিভ সহ সি.সি.এল লিভে রয়েছেন৷ 


তাছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ট্রেনিং-এ ব্যস্ত৷ ফলে ছাত্র-ছাত্রীদের পাঠ দান করতে বিদ্যালয়ের চারজন শিক্ষক-শিক্ষিকাই মূলত ভরসা৷ কিন্তু বর্তমানে এ বছরকার মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদ্যালয়ে জীব-বিজ্ঞান  বিষয়ক শিক্ষক না থাকার ফলে পঠন পাঠনে প্রচন্ডভাবে বেগ পেতে হচ্ছে৷ শুধু মাধ্যমিক পরীক্ষার্থীরাই নয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এমনকি নবম শ্রেণির ছাত্রছাত্রীদের পর্যন্ত বিদ্যালয়ের অন্য শিক্ষকরা জীব-বিজ্ঞান বিষয়ে অজ্ঞ থাকলেও মূলত তারাই ছাত্র-ছাত্রীদের পাঠদান দিতে বাধ্য হচ্ছেন৷ ফলে এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বিজ্ঞান বিষয়ের প্রতি দুর্বল হয়ে পড়ছেন৷  এই দুটি সমস্যা সমাধানের জন্য তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শক কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন সেটাই এখন দেখার বিষয়৷

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top