News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Protest : হাওয়াইবাড়ির ছনলং পাড়ায় পাকা সেতু নির্মাণের দাবী এলাকাবাসীর
Image

Protest : হাওয়াইবাড়ির ছনলং পাড়ায় পাকা সেতু নির্মাণের দাবী এলাকাবাসীর

হাওয়াইবাড়ির ছনলং পাড়ায় পাকা সেতু নির্মাণের দাবী এলাকাবাসীরতেলিয়ামুড়া, ৩১ মার্চ :  প্রতিদিনই একটি বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করেন গ্রামবাসীরা৷ গ্রামবাসীরা চাইছেন সরকারি উদ্যোগে যেন যাতায়াতের অন্তরায় বাঁশের সাঁকোটি সংস্কারের মাধ্যমে পাকা সেতু নির্মাণের৷ প্রতি বছর ছড়ার উপর বাঁশের সাঁকো তৈরি করার জন্য গ্রামের মানুষজনদের গচ্চা দিতে হচ্ছে দুই হাজার টাকা৷ এ যেন এক নিদারুণ সমস্যা৷ 


আবার বর্ষাকালে গ্রামবাসীদের তৈরি করা বাঁশের সাঁকো প্রখর জলস্রোতে তলিয়ে যায়৷ বক্স কালভার্ট সেতু তৈরি করার জন্য বাম আমলে দুইবার এবং রাম আমলে দুইবার জায়গা পরিদর্শন সরকারিভাবে হলেও সেতু নির্মাণ হলো না কোনো এক অজ্ঞাত কারণে৷ গ্রামবাসীদের যাতায়াত করার ক্ষেত্রে দুঃখ-দুর্দশা ঘুচল না৷ 


ঘটনা তেলিয়ামুড়া আর ডি ব্লকের অধীনে পশ্চিম হাওয়াই বাড়ি গ্রাম পঞ্চায়েতের ছনলং পাড়ায়৷ এই উপজাতি বসতি গ্রামটিতে প্রায় পঞ্চাশ পরিবারের অধিক লোকেদের বসবাস৷ গ্রামে বসবাসরত মানুষজন অধিকাংশই পেশায় কৃষক৷ অভিযোগ, এলাকার কৃষকরা সনলং ছড়ার উপর একটি পাকা বক্স কালভার্ট সেতু না থাকার কারণে কৃষিজ সামগ্রী বাজারজাত করতে পারছে না৷ 


এই গ্রামের ৭০ ঊর্ধ জনৈক প্রবীণ ব্যক্তি জানান, পূর্বে এলাকার মানুষজন ছড়া পায়ে হেঁটেই পারাপার হয়ে করতেন৷ ১৯৯০ সাল থেকে এলাকাবাসীরা মিলিতভাবে ছড়ার উপর বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত করার জন্য৷ এরপর থেকে গ্রামবাসীরা প্রতিবছর বাঁশের সাঁকো তৈরি করে বলে জানান তিনি৷ আদতে ছড়ার উপর পাকা বক্স কালভার্ট সেতু নির্মাণের জন্য বেশ কয়েকবার কেবল জায়গা সরকারিভাবে পরিদর্শন করেছে৷ মূলত কাজের কাজ অশ্ব ডিম্ব৷ 


তিনি আরো জানান, স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীরা এই দিয়ে বাঁশের সাঁকো যাতায়াত করে৷ এমনকি দুর্ঘটনার কবলে পড়তে হয় ছাত্র-ছাত্রীদের৷ এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তর ওই এলাকার যাতায়তের সমস্যা দূরীকরণে জন্য কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন৷

Releated Posts

গ্রামীণ উন্নয়নে জোর, সিমনা পঞ্চায়েতে আকস্মিক পরিদর্শন জেলা প্রশাসনের

আগরতলা, ১৭ জুন : তৃণমূল স্তরে প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন নিশ্চিত…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…

ByByReshmi Debnath Jun 17, 2026

রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…

ByByReshmi Debnath Jun 17, 2026

ভিলেজ কমিটি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত

আগরতলা, ১৬ জুন: ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন ২০২৬ এর জন্য চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। রাজ্যের ৫৮…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top