News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চুরি : কের চৌমুহনীতে মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি
Image

চুরি : কের চৌমুহনীতে মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ৷৷ রাজধানী আগরতলা শহর ও শহরতলীর এলাকায় চুরির ঘটনা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে৷ অধিকাংশ ক্ষেত্রেই নেশাগ্রস্তরা এ ধরনের চুরি কাণ্ডে জড়িত বলে জানা গেছে৷ গতকাল রাতে কোন এক সময়ে রাজধানী আগরতলা শহরের কের চৌমুহনী এলাকায় রাস্তার পাশের একটি মোবাইল ফোন বিক্রয় কেন্দ্রে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে৷

জানা যায় দোকানের মালিক গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান৷ সোমবার সকালে স্থানীয় লোকজন দোকানের শাটার ভাঙ্গা দেখে দোকানের মালিককে খবর দেন৷ খবর পেয়ে দোকানের মালিক সেখানে ছুটে যান৷ তিনি গিয়ে লক্ষ করেন দোকানের সাঁতার কেটে চোরেরা ভিতরে ঢুকে দোকানের প্রায় সবগুলো মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে৷ দোকান মালিক জানান ৫লক্ষাধিক টাকার মোবাইল ফোন চোরেরা হাতিয়ে নিয়ে গেছে৷ এ ব্যাপারে দোকানের মালিক পুলিশের কাছে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে চুরি যাওয়া মোবাইল ফোন কিংবা চোরকে আটক করা সম্ভব হয়নি৷ দোকানের মালিক অভিযোগ করেছেন মূল সড়কের পাশে ব্যস্ততম জায়গায় এ ধরনের চুরির ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না৷ পুলিশি টহল নিয়েও প্রশ্ণ তুলেছেন তিনি৷ পুলিশ সক্রিয় থাকলে কিভাবে মূল সড়কের পাশে সাঁতার কেটে দোকানে ঢুকে এধরনের দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করতে পারে তা নিয়েও প্রশ্ণ তুলেছেন স্থানীয় মানুষজন৷ রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে আগরতলা শহর ও শহরতলীর জনগণের মধ্যে সংশয় ক্রমশ বেড়েই চলেছে৷

এদিকে সোমবার আগরতলা ফায়ার সার্ভিস চৌমুহনী সংলগ্ণ এলাকায় সন্দেহভাজন এক চোরকে আটক করা হয়েছে৷ স্থানীয় বাসিন্দারা সন্দেহভাজন ওই যুবককে আটক করে তার কাছ থেকে হাতুড়ি হেস্কো ব্লেড তালা সহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে৷ সন্দেহভাজন আটক চোরকে আটক করে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে বটতলা আউটপোস্ট এর পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে সন্দেহভাজন ওই চোরকে থানায় নিয়ে যায়৷ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷ সে বিভিন্ন চুরির ঘটনায় জড়িত রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ তার কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ৷

Releated Posts

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top