News Flash

  • Home
  • প্রধান খবর
  • দোভালের সঙ্গে সাক্ষাৎ চিনের বিদেশমন্ত্রীর, জয়শঙ্করের সঙ্গেও বৈঠক ওয়াং ই-র
Image

দোভালের সঙ্গে সাক্ষাৎ চিনের বিদেশমন্ত্রীর, জয়শঙ্করের সঙ্গেও বৈঠক ওয়াং ই-র

নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.): সাউথ ব্লকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। দোভালের সঙ্গে সাক্ষাতের পর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে প্রতিনিধি পর্যায়ে আলোচনার জন্য বৈঠক করেছেন চিনের বিদেশমন্ত্রী। বৃহস্পতিবারই দিল্লিতে পৌঁছন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। শুক্রবার সকাল দশটা নাগাদ সাউথ ব্লকে যান চিনের বিদেশমন্ত্রী, সেখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তাঁদের মধ্যে কী বিষয়ে কথা হয়েছে তা জানা যায়নি।

এরপর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন ওয়াং। প্রতিনিধি পর্যায়ে আলোচনার জন্য বৈঠক করেছেন ভারত ও চিনের বিদেশমন্ত্রী। হায়দরাবাদ হাউসে চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এস জয়শঙ্কর। চিনের বিদেশমন্ত্রীর ভারত সফর নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত মুখে কুলুপ এঁটেছিল ভারত এবং চিন। শুক্রবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টুইট করে জানান, হায়দরাবাদ হাউসে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-কে অভ্যর্থনা জানিয়েছি। এটাই প্রথম আনুষ্ঠানিক ঘোষণা ভারতের পক্ষ থেকে। প্রসঙ্গত, ২০২০ সালের এপ্রিল-মে’তে যে সংঘাত শুরুর পর এই প্রথম ভারতে এলেন চিনের কোনও শীর্ষ নেতা।

Releated Posts

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026

মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ

লখনউ, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top