News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Assembly : প্রাথমিক স্তরের শিক্ষক-শিক্ষিকাদের এডহক পদোন্নতির প্রক্রিয়া আগামী এপ্রিলের মধ্যে সম্পুর্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে : শিক্ষা মন্ত্রী

Assembly : প্রাথমিক স্তরের শিক্ষক-শিক্ষিকাদের এডহক পদোন্নতির প্রক্রিয়া আগামী এপ্রিলের মধ্যে সম্পুর্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে : শিক্ষা মন্ত্রী

আগরতলা, ২৩ মার্চ (হি. স.) : প্রাথমিক স্তরের শিক্ষক-শিক্ষিকাদের এডহক পদোন্নতির প্রক্রিয়া আগামী এপ্রিলের মধ্যে সম্পুর্ন করার উদ্যোগ নিয়েছে শিক্ষা দফতর। আজ বিধানসভায় উল্লেখ পর্বে বিধায়ক রঞ্জিত দাসের জনস্বার্থে উত্থাপিত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের চাকুরিতে পদোন্নতির জন্য দফতরের গৃহিত সিদ্ধান্ত সম্পর্কে নোটিশের জবাবে একথা জানিয়েছেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ। তাঁর দাবি, প্রাথমিক স্তরের শিক্ষক শিক্ষিকাদের চাকরীতে পদোন্নতির মাধ্যমে প্রাথমিক স্তরে প্রধান শিক্ষক হওয়ার সুযোগ রয়েছে।

এদিন তিনি বলেন, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে প্রাথমিক স্তরে প্রাধান শিক্ষক পদে মোট অনুমোদিত পদের সংখ্যা হল ১৯৭৬। তার মধ্যে বর্তমানে নিযুক্ত আছেন ৫১২ জন। ফলে এই স্তরে প্রধান শিক্ষক পদে মোট শূন্য পদের সংখ্যা হল ১৪৫৫। তার মধ্যে সাধারণ শ্রেনীর ৯৩৭ জন, তপশিলি জাতি ২৬৪ জন এবং তপশিলি জনজাতি ২৫৪ জন শূন্যপদে নিযুক্তির জন্য রয়েছে।

তিনি জানান, ত্রিপুরা সরকারের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এডহক পদোন্নতির প্রক্রিয়ার অঙ্গ হিসাবে প্রাথমিক স্তরের প্রধান শিক্ষক পদে এডহক পদোন্নতির জন্য ইতি মধ্যেই সিনিয়রিটি তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং এসিআর পরীক্ষার কাজ করা হয়েছে।

তাঁর দাবি, বিদ্যালয় শিক্ষা দফতরের অধীনে উচ্চ মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষক পদে এডহক পদোন্নতির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষক পদে এডহক পদোন্নতির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে আছে। পাশাপাশি উচ্চ প্রাথমিক স্তরের প্রধান শিক্ষক পদেও এডহক পদোন্নতির প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন করা হবে। উচ্চ প্রাথমিক স্তরে প্রক্রিয়া শেষ হলে প্রাথমিক স্তরে প্রধান শিক্ষক পদে এডহক পদোন্নতি দেওয়া হবে, জানান তিনি।

তাঁর সাফ কথা, আগামী এপ্রিলের মধ্যে বিদ্যালয় শিক্ষা দপ্তরে এডহক পদোন্নতি প্রক্রিয়া সম্পূর্ন করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top