News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Border Haat : করোনার প্রকোপে বন্ধ বর্ডার হাট, পুণরায় চালু করতে বাংলাদেশের অনুমতির অপেক্ষা : শিল্প ও বাণিজ্য মন্ত্রী
Image

Border Haat : করোনার প্রকোপে বন্ধ বর্ডার হাট, পুণরায় চালু করতে বাংলাদেশের অনুমতির অপেক্ষা : শিল্প ও বাণিজ্য মন্ত্রী

আগরতলা, ২৩ মার্চ (হি. স.) : করোনার প্রকোপে বন্ধ হয়েছিল ইন্দো-বাংলা ত্রিপুরা সীমান্তে বর্ডার হাট। এখন বাংলাদেশ সরকার অনুমতি দিলেই পুণরায় চালু করা হবে। আজ বিধানসভায় বিধায়ক শঙ্কর রায়ের ইন্দো-বাংলা ত্রিপুরা সীমান্তে বর্ডার হাট পুনরায় চালু করার লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষনীয় নোটিশের জবাবে একথা জানিয়েছেন শিল্প ও বানিজ্য দফতরের মন্ত্রী মনোজ কান্তি দেব রায়।

এদিন তিনি বলেন, করোনার প্রকোপে গত ২৩ মার্চ ২০২০ সন থেকে ইন্দো-বাংলা ত্রিপুরা সীমান্তে শ্রীনগর (দ: ত্রিপুরা) ও কমলাসাগর (সিপাহীজলা ত্রিপুরা) বর্ডার হাট দুটি বন্ধ করে দেওয়া হয়েছিল। ১৬ জুন ২০২০ সনে কেন্দ্রীয় বানিজ্য মন্ত্রক থেকে পুনরায় বর্ডার হাট চালু করার জন্য বলা হয়েছিল। তাই সংশ্লিষ্ট বর্ডার হাট কমিটির চেয়ারমেনদের হাট চালু করার জন্য শিল্প ও বানিজ্য দপ্তর থেকে চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু ত্রিপুরার সংশ্লিষ্ট জেলায় করোনার প্রকোপ বেশী থাকায় বর্ডার হাট চালু করা যায়নি। 

তাঁর দাবি, পরবর্তী সময়ে ২৩ মার্চ ২০২১ সনে করোনার প্রতিরোধকের যাবতীয় নিয়ম বিধি মেনে পুনরায় বর্ডার হাট চালু করার জন্য সংশ্লিষ্ট বর্ডার হাট কমিটির চেয়ারমেনদের শিল্প ও বানিজ্য দপ্তর থেকে চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু সে সময়ে প্রতিবেশী দেশ বাংলাদেশে করোনার প্রকোপ বেশী থাকায় তখনও হাট চালু করা যায়নি।

তাঁর কথায়, ইতিমধ্যে বাংলাদেশে করোনার প্রকোপ কিছুটা কমে আসাতে, বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ক্রমে বর্ডার হাট গুলি পুনরায় চালু করা যায়, সেই লক্ষ্যে গত ২২ ফেব্রুয়ারী ভারত সরকারের বিদেশ মন্ত্রককে অনুরোধ করা হয়েছিল। 

তিনি বলেন, বাংলাদেশের প্রতিবেশী জেলার কর্তৃপক্ষের সঙ্গে হাট পরিচালন কমিটির মিটিং এর মাধ্যমে ২৬ মার্চ থেকে পুনরায় হাট চালু করার বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহন করার জন্য গত ১৬ মার্চ শিল্প ও বানিজ্য দপ্তর থেকে সংশ্লিষ্ট বর্ডার হাট কমিটির চেয়ারমেনদেরকে পুনরায় অনুরোধ করা হয়েছে। এখন বাংলাদেশ কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পরই ইন্দো-বাংলা ত্রিপুরা সীমান্তে বর্ডার হাট পুনরায় চালু করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top