News Flash

  • Home
  • প্রধান খবর
  • রামপুরহাট কান্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির রাজ্য সভাপতির
Image

রামপুরহাট কান্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির রাজ্য সভাপতির

কলকাতা, ২২ মার্চ (হি. স.) : রামপুরহাট কান্ডে মঙ্গলবার তোপ দাগলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন তিনি।

সুকান্তবাবু বলেন, “গতকাল থেকে বীরভূমের ওই গ্রামে তৃণমূল হার্মাদ বাহিনীর নেতৃত্বে অভূতপূর্ব ঘটনা ঘটেছে। উপপ্রধান মারা যান বা তাঁকে খুন করা হয়। তার প্রতিশোধ নিতে এই কান্ড হয়েছে। পশ্চিমবঙ্গের বুকে বহুদিন এ রকম ঘটনা আমরা দেখিনি। গ্রামের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত প্রচারমাধ্যমের হিসাবে ১০ জনকে পুড়িয়ে মারা হয়েছে। পরে সংখ্যাটা বাড়তেও পারে।

বিজেপি রাজ্য সভাপতির কথায়, “গোটা রাজ্যে এ রকম চলছে। কলকাতাতেও দেখেছি বন্দুক-পিস্তল নিয়ে ঘোরাঘুরি, গুলি চলেছে। দু’জন কাউন্সিলারকে হত্যা করা হয়েছে। দিনেদুপুরে বোমা ছোঁড়া হয়েছে। আপনারা দেখেছেন। এই যে ঘটনাগুলো ঘটছে, আমরা মুখ্যমন্ত্রী তথা পুলিসমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। এটা রাজ্য সরকার চলছে না সার্কাস চলছে? এতবড় একটা অঘটন ঘটে গেল! কয়েক ঘণ্টার মধ্যে ১০ জন পশ্চিমবঙ্গবাসীর জীবন চলে গেল, আর পুলিসের কাছে কোনও ইনপুট নেই! পুলিস করছেটা কী?” সুকান্তবাবু প্রশ্ন তুলেছেন, “পুলিশের কাজ কি কল্যাণ-সংগঠন তৈরি করে মুখ্যমন্ত্রীকে মা বানানো? নাকি পুলিশের কাজ পশ্চিমবঙ্গের জনগনকে, পশ্চিমবঙ্গের নাগরিকদের সুরক্ষা দেওয়া?“

Releated Posts

ভারত-উজবেকিস্তান সম্পর্ক উন্নীত হয়ে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’: প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’-এর পর্যায়ে উন্নীত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

‘মহানায়ক’ উত্তম কুমার থেকে নারী ক্ষমতায়ন—‘মন কি বাত’-এ নানা সাফল্যের কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): বাংলার কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানানো থেকে শুরু করে নারী ক্ষমতায়ন,…

ByByNews Desk Aug 30, 2026

মাদকমুক্ত ভারত গড়তে ‘নশামুক্ত যুব’ অভিযানে সকলকে সামিল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে দেশজুড়ে গতি পেয়েছে ‘নশামুক্ত যুব ফর বিকশিত…

ByByNews Desk Aug 30, 2026

‘রাজনীতি এখন স্বার্থের খেলায় পরিণত হয়েছে’, সমাজ থেকেই পরিবর্তনের ডাক মোহন ভাগবতের

নিউইয়র্ক, ৩০ আগস্ট (আইএএনএস): রাজনীতি এখন অনেকটাই “স্বার্থের খেলায়” পরিণত হয়েছে বলে মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস)…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top