News Flash

  • Home
  • দেশ
  • কলিয়াবরে ভয়ংকর সড়ক দুৰ্ঘটনা, হত স্বামী, সংকটজনক পত্নী
Image

কলিয়াবরে ভয়ংকর সড়ক দুৰ্ঘটনা, হত স্বামী, সংকটজনক পত্নী

কলিয়াবর (অসম), ২০ মার্চ (হি.স.) : নগাঁও জেলার অন্তর্গত কলিয়াবরে সংঘটিত এক ভয়ংকর সড়ক দুৰ্ঘটনায় ঘটনাস্থলেই স্বামীর মৃত্যুর পাশাপাশি সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন পত্নী। দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে কলিয়াবরের কুঠরি নজানে। নিহত ব্যক্তিকে গোলাঘাট জেলার শিলডুবি এলাকার হলদিবাড়ির বাসিন্দা অতুল জেনা। আহত হয়েছেন তাঁর পত্নী লিনা রংফারপি। তাকে তেজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে।

প্রাপ্ত খবরে প্রকাশ, গতকাল রাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে এএস ০৫ জি ১৩৩০ নম্বরের স্কুটার (অ্যাকটিভা)-এ চড়ে শিক্ষক অতুল জেনা কোথাও যাচ্ছিলেন। কিন্তু কুঠরি নজান এলাকায় এএস ২১ সি ১৭৯১ নম্বরের একটি ট্রাকের সঙ্গে স্কুটারের মুখোমুখি প্রচণ্ড সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অতুল জেনার। এদিকে স্কুটারের সঙ্গে সংঘর্ষে ট্রাকও রাস্তার ওপর উল্টে যায়।

অন্যদিকে কামরূপ জেলার বকো এলাকার আগছিয়ায় গতকাল সংঘটিত অপর এক সড়ক দুৰ্ঘটনায় মৃত্যু হয়েছে সাদেক আলি (৪৮ নামের এক ব্যক্তির। সাদেক আলি এদিন প্ৰাতঃভ্ৰমণে বেরিয়েছিলেন। তখন এএস ১৮ এসি ৩৫০০ নম্বরের একটি টাটা ম্যাজিকের ধাক্কায় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এদিকে ম্যাজিকের সাতজান মহিলা যাত্রী কমবেশি আহত হয়েছিলেন।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top