News Flash

  • Home
  • দিনের খবর
  • Covid Vaccine: ওমিক্রন নিয়ন্ত্রণে অন্য দেশের তুলনায় সফল ভারত, ১৮০.৮০-কোটি টিকাকরণ সম্পন্ন
Image

Covid Vaccine: ওমিক্রন নিয়ন্ত্রণে অন্য দেশের তুলনায় সফল ভারত, ১৮০.৮০-কোটি টিকাকরণ সম্পন্ন

নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.): ওমিক্রন নিয়ন্ত্রণে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সফল ভারত। এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল। বৃহস্পতিবার পরিসংখ্যান দিয়ে তিনি জানিয়েছেন, “ওমিক্রনের বিস্তার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভালোভাবে নিয়ন্ত্রণ করেছে ভারত। বর্তমানে ১৫-১৭ লক্ষ আক্রান্তের ঘটনা ঘটছে বিশ্বে, কিন্তু ভারতে ৩ হাজারের কাছাকাছি।”

এদিকে, ভারতে ১৮০ ১৮০ কোটি ৮০ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ। দেশব্যাপী টিকাকরণ অভিযানে বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ১৭ লক্ষ ৮৬ হাজার ৪৭৮ জন প্রাপক। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ১,৮০,৮০,২৪,১৪৭ জনকে টিকা দেওয়া হয়েছে। ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৭৮,১২,২৪,৩০৪-এ পৌঁছে গিয়েছে। বিগত ২৪ ঘন্টায় পরীক্ষিত ৭,১৭,৩৩০ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৩৯ জন।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top