News Flash

  • Home
  • দিনের খবর
  • Encounter : দক্ষিণ কাশ্মীরে ফের এনকাউন্টার, এবার পুলওয়ামার অবন্তীপোরায় নিকেশ এক জঙ্গি
Image

Encounter : দক্ষিণ কাশ্মীরে ফের এনকাউন্টার, এবার পুলওয়ামার অবন্তীপোরায় নিকেশ এক জঙ্গি

শ্রীনগর, ১৫ মার্চ (হি.স.): কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। এবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে একজন সন্ত্রাসবাদী। অবন্তীপোরার চারসূ এলাকার ঘটনা। নিহত জঙ্গির নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও সুরক্ষা বাহিনীর অভিযান চলছে। কতজন জঙ্গি লুকিয়ে রয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। পুলিশের মুখপাত্র জানিয়েছেন, অবন্তীপোরার চারসূ এলাকায় সন্ত্রাসবাদীদের গতিবিধি সম্পর্কে জানতে পারার পর মঙ্গলবার সকালে ওই এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী। অভিযান চলাকালীন ওই এলাকা চারিদিক থেকে ঘিরে ফেলা হয়। নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে প্রথমে জঙ্গিরা গুলি চালায়, প্রত্যুত্তরে সুরক্ষা বাহিনীও পাল্টা জবাব ফিরিয়ে দেয়। মৃত্যু হয় একজন অজ্ঞাতপরিচয় জঙ্গির।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top