News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজৌরিতে গভীর খাদে পড়ল গাড়ি, প্রাণে বাঁচলেও সঙ্কটজনক ৬ জন
Image

রাজৌরিতে গভীর খাদে পড়ল গাড়ি, প্রাণে বাঁচলেও সঙ্কটজনক ৬ জন

জম্মু, ১৪ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি। গাড়ি দুর্ঘটনায় কারও মৃত্যু না হলেও, ৬ জন গুরুতর আহত হয়েছেন। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে রাজৌরি জেলার দেহরি রালায়োতে ​​গ্রামের কাছে। আহতদের নাম-মহম্মদ শাকুর (৫০), খুরশিদ বেগম (৬০), কালিমা আখতার (৪৮), সাফিনা আখতার (১৮), জোরা খাতুন এবং জাইজা কৌসর।

পুলিশ সূত্রের খবর, রবিবার রাতে রাজৌরি জেলার দেহরি রালায়োতে ​​গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় জে কে ১২ এ ০৪৯১ নম্বরের একটি গাড়ি। রাজৌরি থেকে সুরানকোটে অভিমুখে যাচ্ছিল গাড়িটি। দুর্ঘটনার পরই ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের আঘাত গুরুতর বলে জানা গিয়াসহ। কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল গাড়িটি, তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top