News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভগবন্ত মান, অরবিন্দ কেজরিওয়াল আজ অমৃতসরে ‘বিজয়’ রোডশো
Image

ভগবন্ত মান, অরবিন্দ কেজরিওয়াল আজ অমৃতসরে ‘বিজয়’ রোডশো

সাঙ্গারুর (পঞ্জাব), ১৩ মার্চ (হি.স.) : পঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে আগামী ১৬ মার্চ শপথ নেবেন ‘আম আদমি’ ভগবন্ত মান। তার আগে আজ রবিবার পঞ্জাবের ভাবী মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আম আদমি পার্টি (আপ) এর সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল কৃতজ্ঞতা প্রকাশের জন্য একটি রোডশোতে অংশ নিতে অমৃতসরে আসছেন। এদিন সকালে একথা জানালেন স্বয়ং পঞ্জাবের ভাবী মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে রাজ্যে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবার পঞ্জাবে সরকার গঠন করেত চলেছে আম আদমি পার্টি (আপ)। এই বিপুল জয়ে ‘বিজয়’ রোডশো করে জনগণের কৃতজ্ঞতা প্রকাশ করবেন। অমৃতসরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মান বলেন, “আমরা পঞ্জাবের জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পূরণ করতে আমরা গুরু সাহেবের আশীর্বাদ নেব। আমাদের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল আজ অমৃতসরে (রোডশোর জন্য) আসছেন।”

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top