News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিপুল জয়ের পর রবিবার প্রথম দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর মুখোমুখি যোগী
Image

বিপুল জয়ের পর রবিবার প্রথম দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর মুখোমুখি যোগী

নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.) : উত্তরপ্রদেশে দ্বিতীয়বার যোগী সরকার গঠনের আগে রবিবার যোগী আদিত্যনাথ রওনা দিচ্ছেন দিল্লি। এদিন তিনি দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। ভোটে জেতার পর এই প্রথম মোদীর মুখোমুখি হতে চলেছেন যোগী আদিত্যনাথ। সূত্রের খবর, উত্তরপ্রদেশে সরকার গঠন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতেই যোগীর দিল্লি যাত্রা।

শুক্রবারই রাজ্যপাল আনন্দীবেন পটেলের সঙ্গে দেখা করে ইস্তফা দেন যোগী আদিত্যনাথ। সূত্রের খবর, আগামী ১৫ থেকে ২১ মার্চের মধ্যে শপথগ্রহণ করে লখনউয়ে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন গোরক্ষমঠের সন্ন্যাসী। দ্বিতীয় যোগী সরকারের মন্ত্রিসভায় কারা থাকবেন সেটা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে। তবে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে শলা-পরামর্শ করেই নিজের টিম তৈরি করতে চান আদিত্যনাথ। সূত্রের খবর, এদিনের বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিএল সন্তোষ থাকবেন। এই বৈঠকেই শপথের দিন চূড়ান্ত হতে পারে। সবাইকে শপথে হাজির থাকার জন্য আমন্ত্রণ জানাতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top