News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় এক ব্যক্তির দোকান ও বাড়িতে হামলা
Image

তেলিয়ামুড়ায় এক ব্যক্তির দোকান ও বাড়িতে হামলা

তেলিয়ামুড়া, ১২ মার্চ : তেলিয়ামুড়া থানা এলাকার ২২ গড়িয়ার মোতালেব মিয়ার দোকানে এবং বাড়িতে গতকাল রাতে হামলা সংঘটিত হয়েছে। কামরুল নামের এক যুবকের নেতৃত্বে এই হামলার ঘটনা সংঘটিত হয় বলে অভিযোগ করা হয়েছে। গভীর রাতে হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বাড়ির মালিক অভিযোগ করেছেন  পরিবারের মহিলাদের ওপরও হামলা সংগঠিত করা হয়েছে। বাড়ির মালিকের ছেলে এবং ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া নাতিনকে ঘর থেকে বের করে দিতে তারা হুলিয়া জারি করে। ঘটনাটি থানা পুলিশকে জানালে পরিণতি ভয়ঙ্কর আকার ধারণ করবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রাণনাশের আশঙ্কায় পরিবারটি থানার দ্বারস্থ হওয়ার সাহস পায়নি।শনিবার সকালে পরিবারের পক্ষ থেকে ঘটনাটি স্থানীয় গ্রাম প্রধান, পঞ্চায়েত সদস্য ও অন্যান্য মাতব্বরদের জানানো হয়েছে। পরিবারটি নিরাপত্তা নিয়ে রীতিমতো সংশয়ে পড়েছে।

Releated Posts

মা হওয়ার পরও শিক্ষার স্বপ্ন অটুট, নির্যাতিত নাবালিকার পাশে সিপাহিজলা সিডব্লিউসি ও ডিসিপিইউ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: মাত্র ১৪ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হয়েছিল সে। বর্তমানে তার বয়স ১৭…

ByByReshmi Debnath Jun 17, 2026

আগরতলা আদালত চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক দোকান ও ক্লাব

আগরতলা, ১৬ জুন: রাজধানী আগরতলার আদালত চত্বরে গভীর রাতে ঘটে যাওয়া এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একাধিক দোকানপাট এবং একটি ক্লাব…

ByByReshmi Debnath Jun 17, 2026

তিন দফা দাবিতে গণতান্ত্রিক নারী সমিতির ডেপুটেশন ও গণঅবস্থান

আগরতলা, ১৬ জুন: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্মী মনীষা দাস…

ByByReshmi Debnath Jun 17, 2026

আগরতলা শহরের বিভিন্ন সমস্যা নিয়ে স্মারকলিপি দিল সিপিআই(এম) পূর্ব আগরতলা অঞ্চল কমিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: আগরতলা শহরের বিভিন্ন নাগরিক সমস্যা ও স্মার্ট সিটি প্রকল্পের কাজকর্মে অনিয়মের অভিযোগ তুলে মঙ্গলবার…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top