News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • এক দেশ এক ভোট সুপরামর্শ, নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত : সুশীল চন্দ্র
Image

এক দেশ এক ভোট সুপরামর্শ, নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত : সুশীল চন্দ্র

নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): ‘এক দেশ এক ভোট’-কে সুপরামর্শ বলে মনে করেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। তাঁর মতে, “এক দেশ এক ভোট খুবই ভালো পরামর্শ, কিন্তু এ জন্য সংবিধানের পরিবর্তন দরকার। নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে প্রস্তুত এবং একসঙ্গে সমস্ত নির্বাচন করতেও সক্ষম। আমরা ৫ বছরে মাত্র একবার নির্বাচন করতে প্রস্তুত।” ইভিএম নিয়ে বারবার প্রশ্ন ওঠে, এ বিষয়ে বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র বলেছেন, “ইভিএম কারচুপির কোনও প্রশ্নই নেই। ২০০৪ সাল থেকে ক্রমাগত ইভিএম ব্যবহার করা হচ্ছে, ২০১৯ সালে আমরা প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে ভিভিপ্যাট ব্যবহার শুরু করেছি। রাজনৈতিক দলের এজেন্টদের উপস্থিতিতেই ইভিএম সিল করা হয়।”

‘আপনার প্রার্থীকে জানুন’ অ্যাপ সম্পর্কে মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র বলেছেন, ‘আপনার প্রার্থীকে জানুন’ অ্যাপটি নির্বাচন কমিশনের একটি সফল প্রয়াস। সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়েছিল, কোনও প্রার্থী অপরাধী ব্যাকগ্রাউন্ডযুক্ত কি-না তা ভোটারদের জানতে হবে। তাই আমরা এই অ্যাপটি তৈরি করেছি এবং ৬,৯০০ প্রার্থীর মধ্যে ১,৬০০ জনেরও বেশি অপরাধী ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ছিল।”

Releated Posts

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top