News Flash

  • Home
  • বিদেশ
  • রুশ হামলায় গুঁড়িয়ে গেল বাংলাদেশের জাহাজ, নিহত ১
Image

রুশ হামলায় গুঁড়িয়ে গেল বাংলাদেশের জাহাজ, নিহত ১

অলিভিয়া, ৩ মার্চ (হি.স.) : রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেন। মূহুর্মূহু গোলাবর্ষণে দেশের একাধিক শহর প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় গুঁড়িয়ে গেল বাংলাদেশের এক জাহাজ। মৃত্যু হয়েছে জাহাজে থাকা এক বাংলাদেশীর।

উত্তর কৃষ্ণসাগরের ধারে ইউক্রেনের বন্দর শহর অলিভিয়া। স্থানীয় সময় বুধবার বিকেল ৫টা নাগাদ ওই বন্দরে নোঙর করছিল ঢাকার পণ্যবাহী জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’। সেই জাহাজে আছড়ে পড়ে রুশ গোলা। মুহূর্তে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে জাহাজটিতে। মৃত্যু হয় এক কর্মীরও। তিনি জাহাজটিতে থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আজ অষ্টম দিন। দু’পক্ষের শান্তি বৈঠক হলেও ইউক্রেনের উপরে লাগাতার গোলাবর্ষণ করে চলেছে রুশ সেনা। খারকিভ, ওখতিরকায় লাগাতার হামলা চালানো হচ্ছে। বৃহস্পতিবার সকালে ভারতীয় বায়ুসেনার তৃতীয় বিমান পোল্যান্ড থেকে হিন্দন এয়ারবেসে এসে পৌঁছয়। ২২০ জন ভারতের মাটিতে পা রাখেন।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রুশ বাহিনীর। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, প্রায় ৯ হাজার রুশ সেনাকে খতম করেছে ইউক্রেন। এদিকে রাশিয়ার দাবি, তাঁদের ৪৯৮ জন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫৯৭ জন রুশ সেনা।

Releated Posts

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

বহুমুখী সহযোগিতা আরও জোরদারে সম্মত ভারত ও পাপুয়া নিউ গিনি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): উন্নয়ন অংশীদারিত্ব, রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়-সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে…

ByByNews Desk Jun 13, 2026

বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা ও চাঁদাবাজি বৃদ্ধি নিয়ে উদ্বেগ, দ্রুত পদক্ষেপের দাবি সংখ্যালঘু অধিকার সংগঠনের

ঢাকা, ১৩ জুন (আইএএনএস): বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা, চাঁদাবাজি এবং বিশেষ করে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে চলা বিভিন্ন…

ByByNews Desk Jun 13, 2026

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিওর পর বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

ওয়াশিংটন, ১৩ জুন (আইএএনএস): স্পেস প্রযুক্তি সংস্থা ইলন মাস্ক-এর নেতৃত্বাধীন স্পেসএক্স-এর রেকর্ড গড়া শেয়ারবাজারে আত্মপ্রকাশের (আইপিও) পর বিশ্বের…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top