News Flash

  • Home
  • প্রধান খবর
  • যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দেশে ফিরেছেন ১,৩৭৭ জন ভারতীয় : বিদেশমন্ত্রী
Image

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দেশে ফিরেছেন ১,৩৭৭ জন ভারতীয় : বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ২ মার্চ (হি.স.): যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে বিগত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৭৭ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বুধবার এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার টুইট করে বিদেশমন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় ভারতীয়দের নিয়ে মোট ছ’টি বিমান রওনা দিয়েছে। প্রথমটি পোল্যান্ড থেকে গিয়েছে। ইউক্রেন থেকে ১ হাজার ৩৭৭ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে।

‘অপারেশন গঙ্গা’-র মাধ্যমে ইউক্রেন থেকে ভারতীয়দের স্বদেশে নিয়ে আসা হচ্ছে। আগামী তিনদিনে এই অপারেশনে মোট ২৬টি বিমান ইউক্রেনের উদ্দেশ্যে রওনা দেবে। ইতিমধ্যেই বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভে আর কোনও ভারতীয় আটকে নেই। তাঁদের দেশে ফিরিয়ে আনতে আগামী তিন দিনে ইউক্রেনের পার্শ্ববর্তী দেশগুলির বিভিন্ন বিমানবন্দরে উড়ে যাবে মোট ২৬টি উড়ান।

Releated Posts

জর্জিয়া থেকে প্রত্যর্পণ গ্যাংস্টার বৈঙ্কেত গর্গের, চলতি বছরে হরিয়ানার ১০ম বড় সাফল্য

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): জর্জিয়া থেকে কুখ্যাত গ্যাংস্টার বৈঙ্কেত গর্গকে ভারতে প্রত্যর্পণ করা হরিয়ানা পুলিশের জন্য একটি বড়…

ByByNews Desk Jun 11, 2026

‘বিকশিত ভারত’ গড়তে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগই হবে সবচেয়ে বড় শক্তি: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে কেন্দ্র ও রাজ্যগুলির সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Jun 11, 2026

যুবশক্তির ক্ষমতায়নই অগ্রাধিকার, ‘বিকশিত ভারত’-এর চালিকাশক্তি হবে তরুণ প্রজন্ম: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভারতের যুবসমাজের ক্ষমতায়ন সরকারে অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি…

ByByNews Desk Jun 11, 2026

ওমান উপকূলে মার্কিন হামলায় নিহত তিন ভারতীয় নাবিক, দেহ উদ্ধারের কথা জানালেন সোনোয়াল

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ওমান উপকূলের কাছে একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top