News Flash

  • Home
  • বিনোদন
  • ভুবন বাদ্যকর কাঁচা বাদাম : আঘাত গুরুতর নয়, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ‘কাঁচা বাদাম’ গান খ্যাত ভুবন বাদ্যকর
Image

ভুবন বাদ্যকর কাঁচা বাদাম : আঘাত গুরুতর নয়, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ‘কাঁচা বাদাম’ গান খ্যাত ভুবন বাদ্যকর

বীরভূম, ১ মার্চ (হি.স.): আঘাত খুব বেশি নয়, তাই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল ‘কাঁচা বাদাম’ গান খ্যাত ভুবন বাদ্যকরকে। সোমবার সন্ধ্যায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। তার পর তাঁকে ভর্তি করানো হয় সিউড়ি হাসপাতালে। সিউড়ি হাসপাতাল থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ভুবনকে, এমনটাই জানা গিয়েছে। মঙ্গলবার সকালে ভুবন বাবু নিজেই চিকিৎসকদের কাছে বাড়ি যাওয়ার অনুমতি নিয়ে বাড়ি ফেরেন বলে জানিয়েছেন। তিনি বলেন, “সকালে অনেকটা সুস্থ বোধ করছি। তাই আমি চিকিৎসকদের অনুরোধ করলাম বাড়ি ফেরার জন্য। তাঁরা প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পর আমাকে বাড়ি যাওয়ার অনুমতি দেন। বেলা পৌনে দশটা নাগাদ আমি বাড়ি পৌঁছেছি।”

তবে কিভাবে তার এই দুর্ঘটনা ঘটেছে সেই নিয়ে এদিন তিনি কোনও মন্তব্য করতে চাননি। এই ঘটনার পর থেকেই তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছিল, তিনি একটি পুরনো চারচাকা গাড়ি কিনে তা চালানো শেখার চেষ্টা করছিলেন। সেই সময় এই দুর্ঘটনা ঘটেছে। আবার তাঁর পরিবারের দাবি, তিনি নিজের মোটরবাইক থেকে পড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। বাড়ি ফিরে ভুবন বাবু বলেন, “আর এই বিষয়ে কিছু বলতে চাইছি না। কপালে বিপদ ছিল তাই হয়েছে।”

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top