News Flash

  • Home
  • খেলা
  • FIFA: রাশিয়াকে বিশ্বকাপ থেকে অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করল ফিফা
Image

FIFA: রাশিয়াকে বিশ্বকাপ থেকে অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করল ফিফা

জুরিখ, ১ মার্চ (হি. স.) : ইউক্রেনের উপর হামলা চালানোয় রাশিয়াকে কঠোর শাস্তি দিল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এবার কাতার বিশ্বকাপ থেকে বহিষ্কৃত রাশিয়া। আর কোনও ভাবেই কাতার বিশ্বকাপে খেলতে পারবে না রাশিয়া। ফিফা কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও ক্লাব ফুটবলেও রাশিয়াকে একঘরে করে দিল উয়েফা। ফলে ২৪ মার্চ ফিফা বিশ্বকাপের প্লে অফে কোনও ভাবেই আর মাঠে নামতে পারবে না রাশিয়ার ফুটবলাররা। বাই পেয়ে সরাসরি পরবর্তী রাউন্ডে পৌঁছে গেল পোল্যান্ড। রবিবার ফিফার বৈঠকে ঠিক হয়, দেশের নাম, পতাকা ছাড়াই আন্তর্জাতিক আঙিনায় খেলতে পারবে রাশিয়া। মাঠে বাজবে না সে দেশের জাতীয় সঙ্গীতও। ফুটবল ইউনিয়ন অব রাশিয়া নামে আন্তর্জাতিক স্তরে খেলার ছাড়পত্র পাবে। কিন্তু ফিফার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে একজোটে আওয়াজ তোলে পোল্যান্ড, ইংল্যান্ড, ফ্রান্সরা। এরপর সোমবার আইওসির সবুজ সংকেত মিলতেই টুইস্ট। বড়সড় সিদ্ধান্ত ফিফার। বিশ্বের সমস্ত স্পোর্টস ফেডারেশনগুলিকে আইওসি চিঠি দিয়ে জানায়, রাশিয়া আর বেলারুশকে নির্বাসিত করতে। এরপরই কঠোর সিদ্ধান্ত নিতে সক্ষম হয় ফিফা। ইউক্রেনের পাশে দাঁড়িয়ে রাশিয়াকে কাতার বিশ্বকাপ থেকে বহিষ্কৃত করার সিদ্ধান্ত নেয় ফিফা।

Releated Posts

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…

ByBySandeep Biswas Jul 3, 2026

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…

ByByNews Desk Jul 2, 2026

নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা

তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…

ByByNews Desk Jul 1, 2026
Scroll to Top