News Flash

  • Home
  • দিনের খবর
  • Covid19: দৈনিক সংক্ৰমণ বেড়ে ৩০,৬১৫, ভারতে কোভিডে মৃত্যুর সংখ্যাতেও বৃদ্ধি
Image

Covid19: দৈনিক সংক্ৰমণ বেড়ে ৩০,৬১৫, ভারতে কোভিডে মৃত্যুর সংখ্যাতেও বৃদ্ধি

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): সামান্য হলেও, ভারতে ফের বাড়ল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। কোভিডে মৃত্যুর সংখ্যাও ৫০০-র গণ্ডি ছাড়িয়ে গেল। মঙ্গলবার সারাদিনে ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৬১৫ জন, যা মঙ্গলবারের তুলনায় ১১ শতাংশ বেশি (মঙ্গলবার ছিল ২৭ হাজার ৪০৯ জন)। বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ৫১৪ জন রোগীর, কেরলে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩০৪ জনের। এর মধ্যে ১৩০ জনের মৃত্যু হয়েছিল আগেই। কিন্তু তা করোনায় মৃত্যুর খতিয়ানে নথিভুক্ত হয়নি। যা এখন নথিভুক্ত করা হল। স্বভাবতই বৃদ্ধি পেয়েছে মৃত্যুর সংখ্যা। ভারতে দৈনিক সংক্রমণের হার বেড়ে ২.৪৫ শতাংশে পৌঁছেছে।

বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৩,৭০,২৪০-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৫২,৮৮৭ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৮৭ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৪১ লক্ষ ৫৪ হাজার ৪৭৬ জন প্রাপক, ফলে ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত ১,৭৩,৮৬,৮১,৬৭৫ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৫১৪ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,০৯,৮৭২ জন (১.১৯ শতাংশ)। মঙ্গলবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৮,২৯,৮৮ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,১৮,৪৩,৪৪৬ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৭.৯৪ শতাংশ। নতুন করে ৩০,৬১৫ জন সংক্রমিত হওয়ার পর ভারতে মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৪,২৭,২৩,৫৫৮ জন।

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top