News Flash

  • Home
  • দেশ
  • Covid19: দেশে দৈনিক করোনা সংক্রমণ নামল ৩৫ হাজারের নিচে
Image

Covid19: দেশে দৈনিক করোনা সংক্রমণ নামল ৩৫ হাজারের নিচে

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : ওমিক্রন আতঙ্ক কাটিয়ে দেশ ফের স্বাভাবিক ছন্দে ফিরছে। গত কয়েকদিন ধরেই দৈনিক সংক্রমণ নিম্নমুখী। ফলে তৃতীয় ঢেউয়ে নিয়ে ধীরে ধীরে কাটছে দুশ্চিন্তা। খুলছে স্কুল-কলেজ। যদিও বিভিন্ন রাজ্যের মৃত্যুহার এখনও মাথাব্যথার কারণ হয়ে রয়েছে।

সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ১১৩ জন। যা গতকালের তুলনায় প্রায় ১০ হাজার কম। স্বস্তি দিয়ে কমছে অ্যাকটিভ কেসও। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৭৮ হাজার ৮৮২। ১.১২ শতাংশে নেমে এসেছে অ্যাকটিভ কেস। এই মুহূর্তে ভারতে করোনা পজিটিভিটি রেট ৩.১৯ শতাংশ।
সংক্রমণ কমলেও চিন্তায় রাখছিল দেশের মৃত্যুহার। তবে গত ২৪ ঘণ্টায় পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৪৬ জন। যা গতকালের তুলনায় অনেকটা কম। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ৯ হাজার ১১ জন।

পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ১৬ লক্ষ ৭৭ হাজার ৬৪১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৯১ হাজার ৯৩০ জন। সুস্থতার হার ৯৭.৬৮ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৭২.৯৫ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।

Releated Posts

পাঞ্জাবের রাজনীতিতে আত্মপ্রকাশ জেডি(ইউ)-র, বিধানসভা নির্বাচনে লড়ার ঘোষণা

চণ্ডীগড়, ৪ জুলাই (আইএএনএস): বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল (ইউনাইটেড) বা জেডি(ইউ) পাঞ্জাবের রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে…

ByByNews Desk Jul 4, 2026

মধ্যপ্রদেশে প্রথম সরকারি সফরে ইন্দোরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

ভোপাল, ৪ জুলাই (আইএএনএস): দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সরকারি সফরে শনিবার মধ্যপ্রদেশের ইন্দোরে পৌঁছালেন মুখ্য নির্বাচন কমিশনার…

ByByNews Desk Jul 4, 2026

পাচপদরা রিফাইনারি উদ্বোধন ঘিরে বিজেপি-কংগ্রেসের কৃতিত্বের লড়াই, মোদীর অভিযোগের জবাবে গেহলট

জয়পুর, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থানের বালোতরা জেলার পাচপদরা রিফাইনারির উদ্বোধনকে ঘিরে শনিবার ফের রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 4, 2026

উত্তরপ্রদেশে আবারও ফুটবে পদ্ম, বিধানসভা নির্বাচনে বিজেপিকেই ভোট দেবেন মানুষ: লখনউয়ে নীতিন নবীন

লখনউ, ৪ জুলাই (আইএএনএস): আগামী বছর অনুষ্ঠিত হতে চলা উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ ফের ভারতীয় জনতা পার্টিকেই…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top