News Flash

  • Home
  • দিনের খবর
  • সুরসম্রাজ্ঞীর প্রয়াণে নীরবতা রাজ্যসভায়, নাইডু বললেন কিংবদন্তী গায়িকাকে হারাল দেশ
Image

সুরসম্রাজ্ঞীর প্রয়াণে নীরবতা রাজ্যসভায়, নাইডু বললেন কিংবদন্তী গায়িকাকে হারাল দেশ

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.): সুরসম্রাজ্ঞী, ভারতরত্ন লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। লতা মঙ্গেশকরের কণ্ঠের জাদুতে মুগ্ধ আসমুদ্র হিমাচল, তাঁর সুরমূর্চ্ছনায় আন্দোলিত কয়েক প্রজন্ম। সুরসম্রাজ্ঞীর প্রয়াণে সোমবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় এক মিনিটের জন্য নীরবতা পালন করলেন সাংসদরা। লতার প্রয়াণে ব্যথিত রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু জানিয়েছেন, কিংবদন্তী গায়িকাকে হারিয়েছে দেশ।

এদিন রাজ্যসভার অধিবেশন শুরু হওয়ার পরই সুরসম্রাজ্ঞীর প্রয়াণে এক মিনিটের জন্য নীরবতা পালন করা হয় রাজ্যসভায়। পরে রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু বলেছেন, “লতা মঙ্গেশকরের প্রয়াণে একজন কিংবদন্তী গায়িকা, সহানুভূতিশীল মানুষ এবং একজন দয়াময় ব্যক্তিত্বকে হারিয়েছে দেশ। তাঁর মৃত্যু একটি যুগের সমাপ্তি এবং সঙ্গীত জগতে অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে।” লতাকে শ্রদ্ধা জানানোর পর রাজ্যসভার অধিবেশন এক ঘন্টার জন্য মুলতুবি করে দেওয়া হয়।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top