News Flash

  • Home
  • Uncategorized
  • এসএসজি সুরক্ষা শেষ হচ্ছে জম্মু-কাশ্মীরের প্রাক্তন ৪ মুখ্যমন্ত্রীর, সিদ্ধান্ত নিয়ে ফেলেছে প্রশাসন
Image

এসএসজি সুরক্ষা শেষ হচ্ছে জম্মু-কাশ্মীরের প্রাক্তন ৪ মুখ্যমন্ত্রীর, সিদ্ধান্ত নিয়ে ফেলেছে প্রশাসন

শ্রীনগর ও নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): স্পেশাল সিকিউরিটি গ্রুপ (এসএসজি) সুরক্ষা শেষ হতে চলছে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন ৪ মুখ্যমন্ত্রীর। এই ৪ জন প্রাক্তন মুখ্যমন্ত্রী হলেন ফারুক আব্দুল্লাহ, গোলাম নবী আজাদ, ওমর আব্দুল্লাহ ও মেহবুবা মুফতি। ২০০০ সালে তৈরি হওয়া এই ইউনিটকে গুটিয়ে নিতে চাইছে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের প্রশাসন। বৃহস্পতিবার প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন ৪ মুখ্যমন্ত্রীর নিরাপত্তার যাবতীয় বিষয় খতিয়ে দেখার পর এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

কাশ্মীরের সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলার ঘটনা উত্তরোত্তর বাড়ছে, এই সময় জম্মু ও কাশ্মীরের প্রাক্তন ৪ মুখ্যমন্ত্রীর এসএসজি নিরাপত্তা প্রত্যাহারের বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। যদিও প্রশাসন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলেই সূত্র মারফত জানা গিয়েছে। গোলাম নবী আজাদ ছাড়া বাকি ৩ প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীনগরেই থাকেন।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top