News Flash

  • Home
  • Uncategorized
  • Blood donation : ধর্মনগর সিপিআইএম জেলা সম্মেলন এর অংশ হিসেবে রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

Blood donation : ধর্মনগর সিপিআইএম জেলা সম্মেলন এর অংশ হিসেবে রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর।। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর সিপিআইএম জেলা সম্মেলন এর অংশ হিসেবে বুধবার এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে প্রায় 50 জন স্বেচ্ছায় রক্ত দান করেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক অমিতাভ দত্ত,মহকুমা সম্পাদক অভিজিত দে,প্রাক্তন মন্ত্রী তথা বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা বিজিতা নাথ সহ অন্যান্য বাম নেতাকর্মীরা । রক্তদান সম্পর্কে বলতে গিয়ে জেলা সম্পাদক অমিতাভ কর বলেন,মোট ৫০ জন রক্তদাতার লক্ষ্যমাত্রা নিয়েই তাদের আজকের এই রক্তদান শিবিরের আয়োজন ।

বৃহস্পতিবার সিপিআইএম ধর্মনগর বিভাগীয় অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে উত্তর জেলা সম্মেলন। সম্মেলনে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সহ সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোকপাত করা হবে।আগামীদিনে শ্রেণি ঐক্যকে আরো শক্তিশালী করে একটি সুদৃর পার্টি গড়ে তোলার লক্ষ্যে আগামীকাল জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে । সিপিআইএম ধর্মনগর মহকুমা কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই সম্মেলন । প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিপিআইএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য মানিক দে। জেলা সম্মেলনকে কেন্দ্র করে ধর্মনগরে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সম্মেলন থেকে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হতে পারে বলেও দলীয় নেতৃবৃন্দ ইঙ্গিত দিয়েছেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top