News Flash

  • Home
  • Uncategorized
  • ভোটযুদ্ধে নবাগতা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে চলছে কাকলির প্রচার
Image

ভোটযুদ্ধে নবাগতা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে চলছে কাকলির প্রচার

কলকাতা, ৮ ডিসেম্বর (হি. স.) : ১১৯ নম্বর ওয়ার্ডই তাঁর চোখে বৃহত্তর সংসার। ওয়ার্ডের প্রতিটি বাসিন্দা সেই সংসারের অঙ্গ। নির্বাচনে জিতে সেই সংসারকেই তাই আরও সাজিয়ে গুছিয়ে মেলে ধরতে চান তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি বাগ। তার জন্য চলছে প্রচার।

কলকাতা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের অধীন জেমস লঙ সরণি, সাহাপুর রেঢ় কলোনি ও সংলগ্ন অঞ্চল নিয়ে এই ওয়ার্ড। ২০১১-র জনগণনা অনুযায়ী লোকসংখ্যা ছিল ১৬ হাজার ৪৯১। সুখে-দুঃখে দাঁড়াতে চান প্রতিটি মানুষের কাছে। আদর্শ গৃহবধূ বলতে যা বোঝায়, তিনি ঠিক তাই। এতদিন নিপুণ হাতে সংসার সামলেছেন নিজের। সমাজসেবাও করেছেন। বিনা খরচে পড়িয়েছেন শিশুদের। এবারে রাজনীতির বৃহত্তর আঙিনায়। পুরনির্বাচনে নবাগতা প্রার্থী।

জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি, আদর্শ, কর্মতৎপরতা বরাবরই তাঁকে আপ্লুত করেছে। সেই আকর্ষণেই রাজনীতিতে আসা। ১৪ নম্বর বাসস্ট্যান্ড লাগোয়া এলাকা থেকে শুরু করে রায় বাহাদূর রোড, বোস ডাক্তারের মোড়, সাবিত্রী স্কুল, পাঠকপাড়া, অজন্তা সিনেমার উল্টোদিকের পাড়াজুড়ে বিস্তৃত ১১৯ নম্বর ওয়ার্ড। রয়েছে বস্তি থেকে বহুতল।ভোটযুদ্ধে নবাগতা বলে ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে চলছে কাকলির প্রচার এবং জনসংযোগ। ঘুরছেন অলিতে-গলিতে, দরজায় দরজায়। তুলে ধরছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা, উন্নয়নের সাফল্য এবং রূপরেখা।

কাকলির ভাষায়, “নতুন অভিজ্ঞতা। সকলের সঙ্গে মিশে, কথা বলে খুব ভাল লাগছে। মনে হচ্ছে তাঁদের জন্য অনেক কিছু করার আছে।” বেহালার এই ১১৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষেই রায় দিয়েছিল গত নির্বাচনে। উন্নয়নের কাজও এখানে হয়েছে ভালই। তবুও কয়েকটি জায়গায় এখনও জলজমার সমস্যা রয়ে গিয়েছে বলে জেনেছেন কাকলি। নির্বাচনে জিতে এই সমস্যার সমাধানই তাঁর কাছে অগ্রাধিকার বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। উন্নয়নই কাকলির স্বপ্ন। সেই কাজে কোনও ফাঁক রাখতে চান না মানুষের কাছে। এলাকার মানুষও তাঁর প্রতি ভরসা করেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top