News Flash

  • Home
  • Uncategorized
  • একবিংশ শতাব্দীতে ভারতে যোগাযোগ বৃদ্ধির বড় যজ্ঞ চলছে : প্রধানমন্ত্রী
Image

একবিংশ শতাব্দীতে ভারতে যোগাযোগ বৃদ্ধির বড় যজ্ঞ চলছে : প্রধানমন্ত্রী

দেহরাদূন, ৪ ডিসেম্বর (হি.স.): একবিংশ শতাব্দীতে ভারতে যোগাযোগ বৃদ্ধির বড়সড় যজ্ঞ চলছে। যা ভবিষ্যৎ ভারতকে উন্নত দেশের শৃঙ্খলে আনতে বড় ভূমিকা রাখবে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দেহরাদূনের প্যারেড গ্রাউন্ড থেকে মোট ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে ১৮টি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে দিল্লি-দেহরাদূন ইকোনোমিক করিডরও। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “একবিংশ শতাব্দীতে ভারতে যোগাযোগের এত বড় যজ্ঞ চলছে, যা ভবিষ্যৎ ভারতকে উন্নত দেশের শৃঙ্খলে আনতে বড় ভূমিকা রাখবে। এই মহাযজ্ঞের একটি যজ্ঞ আজ দেবভূমিতে হচ্ছে। কেদারনাথে বিয়োগান্তক ঘটনার আগে, ২০১২ সালে ৫ লক্ষ ৭০ হাজার মানুষ দর্শন করেছিলেন। সেই সময় এই সংখ্যাই একটা রেকর্ড ছিল। অথচ করোনাকালের আগে, ২০১৯ সালে ১০ লক্ষেরও বেশি মানুষ কেদারনাথ দর্শন করেছিলেন।” দিল্লি-দেহরাদূন ইকোনোমিক করিডরের শিলান্যাস খুশি ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেছেন, এই করিডর যখন তৈরি হয়ে যাবে তখন দিল্লি থেকে দেহরাদূনে আসতে অর্ধেক সময় লাগবে।”

পূর্বতন কংগ্রেস সরকারকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেছেন, “২০০৭ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত কেন্দ্রে যে সরকার ছিল, সেই সরকার ৭ বছরে উত্তরাখণ্ডে মাত্র ২৮৮ কিলোমিটার জাতীয় সড়ক বানিয়েছিল। অথচ আমাদের সরকার ৭ বছরেই উত্তরাখণ্ডে ২ হাজার কিলোমিটারের বেশি লম্বা জাতীয় সড়ক তৈরি করেছে। পূর্ববর্তী সরকার উত্তরাখণ্ডে জাতীয় সরকারের জন্য ৭ বছরে ৬০০ কোটির মতো খরচ করেছিল। আমাদের সরকার ৭ বছরেই জাতীয় সড়কের জন্য ১২ হাজার কোটি টাকার বেশি খরচ করেছে।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “একটা সময় ছিল যখন পাহাড়ে বসবাসকারী মানুষজন উন্নয়নের মূলস্রোতের সঙ্গে যুক্ত হওয়ার স্বপ্নই দেখতেন, প্রজন্মের পর প্রজন্ম কেটে যেত। কিছু করার ইচ্ছে থাকলে চেহারাও বদলে যায় এবং দৃষ্টিভঙ্গিও বদলে যায়। আপনাদের স্বপ্ন পূরণে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি।” টিকাকরণে উত্তরাখণ্ডের সাফল্যের কথা এদিন তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, “টিকাকরণের বিষয়ে উত্তরাখণ্ড দেশের অন্যতম প্রধান রাজ্য। এ জন্য আমি পুষ্কর সিং ধামিজি ও তাঁর সহকর্মীদের এবং উত্তরাখণ্ডের সরকারকে অভিনন্দন জানাচ্ছি। ডাবল ইঞ্জিন সরকারের অধীনে উত্তরাখণ্ডের স্বাস্থ্য পরিকাঠামোতে দ্রুত গতিতে কাজ চলছে। উত্তরাখণ্ডে তিনটি নতুন মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়েছে। ঋষিকেশ এইমস তো পরিষেবা দিচ্ছে, কুমায়নেও স্যাটেলাইট সেন্টার পরিষেবা দেওয়া শুরু করবে।”

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top