News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শামুক সংগ্রহ করতে গিয়ে জলে ডুবে মৃত্যু উপজাতি মহিলার
Image

শামুক সংগ্রহ করতে গিয়ে জলে ডুবে মৃত্যু উপজাতি মহিলার

বিশ্রামগঞ্জ, ২০ মে : জীবন-জীবিকার তাগিদে শামুক সংগ্রহ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল বিশ্রামগঞ্জ থানা এলাকায়। মৃতার নাম
রূপবান দেববর্মা। তাঁর বাড়ি বিশ্রামগঞ্জ এলাকায়।

জানা যায়, বুধবার মা ও মেয়ে একসঙ্গে শামুক সংগ্রহ করতে জলাশয়ে গিয়েছিলেন। সেই সময় শামুক সংগ্রহ করতে গিয়ে আচমকাই জলে তলিয়ে যান রূপবান দেববর্মা। মায়ের সামনে এই ঘটনায় হতভম্ব হয়ে পড়ে মেয়ে। সে মাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়।

পরে মেয়ের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে রূপবান দেববর্মাকে উদ্ধার করে দ্রুত বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই গভীর শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সূত্রে জানা গেছে, রূপবান দেববর্মা দীর্ঘদিন ধরে শামুক সংগ্রহ করে বাজারে বিক্রি করেই পরিবারের জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো এদিনও জীবিকার তাগিদেই তিনি শামুক সংগ্রহ করতে গিয়েছিলেন।

Releated Posts

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী

আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…

ByByNews Desk Jun 15, 2026

ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা

আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…

ByByNews Desk Jun 15, 2026

ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংকে চিকিৎসার জন্য…

ByByNews Desk Jun 15, 2026

রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে সিপিআইএমের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ জুন: ঋষ্যমুখ বিধানসভা এলাকার বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা এবং দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে সোমবার…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top