News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রেমের সম্পর্কে ভাঙন, যুবকের আত্মহত্যা, প্রেমিকার পরিবারের বিরুদ্ধে অভিযোগ
Image

প্রেমের সম্পর্কে ভাঙন, যুবকের আত্মহত্যা, প্রেমিকার পরিবারের বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ২০ মে : আমতলী থানার অন্তর্গত মধুবন রানীরখামার ২ নং ওয়ার্ড এলাকায় এক যুবকের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম সুব্রত নমঃ (২১)। তিনি সনজিৎ নমঃ-এর ছেলে। পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে হঠাৎ ভাঙন এবং বিয়ে না দেওয়ার সিদ্ধান্তের জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

পরিবার সূত্রে জানা যায়, লঙ্কামুড়া এলাকার সায়ন্তিকা সরকার নামে এক তরুণীর সঙ্গে প্রায় সাড়ে তিন বছর ধরে সুব্রতের প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ, দুই পরিবারের মধ্যেও বিয়ে নিয়ে আলোচনা হয়েছিল এবং মেয়ের পরিবারের পক্ষ থেকে বিয়ের আশ্বাস দেওয়া হয়েছিল।
কিন্তু সম্প্রতি উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর সায়ন্তিকা ও তার পরিবারের সদস্যরা হঠাৎ করেই সুব্রতের সঙ্গে বিয়ে দিতে অস্বীকার করেন বলে দাবি মৃতের পরিবারের। এরপর থেকেই সুব্রত মানসিকভাবে ভেঙে পড়েন বলে জানা গেছে।

পরিবারের দাবি, গত ১৬ মে নিজের ঘরে আত্মঘাতী হন সুব্রত নমঃ। মৃত্যুর আগে তিনি শেষবারের মতো প্রেমিকার সঙ্গে ফোনে কথা বলেছিলেন বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এদিকে মৃত যুবকের পরিবারের আরও অভিযোগ, সম্পর্ক চলাকালীন সময়ে সায়ন্তিকার পরিবারের লোকজন সুব্রতের কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে মৃতের পরিবার।
ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে আমতলী থানার পুলিশ।

Releated Posts

হায়দ্রাবাদে প্রয়াত রাজ্যের এক জনজাতি সন্তানের পার্থিব শরীর ফিরিয়ে আনতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ অক্টোবর: তেলেঙ্গানার হায়দ্রাবাদে প্রয়াত রাজ্যের এক জনজাতি সন্তানের পার্থিব শরীর তার নিজ গ্রামে ফিরিয়ে আনার জন্য…

ByByReshmi Debnath Oct 4, 2026

খোয়াই পুর এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন স্থানীয়রা

আগরতলা, ৪ অক্টোবর: সরকারি উন্নয়নমূলক কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে নির্মাণকাজ বন্ধ করে দিলেন এলাকার…

ByByReshmi Debnath Oct 4, 2026

বেকারত্ব, নেশা ও শূন্যপদ পূরণের দাবিতে বাঙালি ছাত্র-যুব সমাজের বিক্ষোভ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাজ্যের বেকারত্ব, নেশার বিস্তার এবং সরকারি দপ্তরগুলিতে শূন্যপদ পূরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল বাঙালি…

ByByReshmi Debnath Oct 4, 2026

ধর্মনগর-কুমারঘাটে উপযুক্ত খেলার মাঠের অভাব, ফটিকরায়ের মাঠ সংস্কারের কাজ নিয়ে উঠছে প্রশ্ন

কুমারঘাট, ৪ অক্টোবর: উত্তর জেলার সদর ধর্মনগরে এখনও পর্যন্ত একটি উপযুক্ত খেলার মাঠ গড়ে ওঠেনি বলে অভিযোগ। পুরনো…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top