News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বর্ণালংকার ছিনতাই করতে গিয়ে পুলিশের জালে বিহারের দুই যুবক
Image

স্বর্ণালংকার ছিনতাই করতে গিয়ে পুলিশের জালে বিহারের দুই যুবক

আগরতলা, ২০ মে : স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে বিহারের দুই যুবককে গ্রেফতার করল আমতলী থানার পুলিশ। বুধবার দুপুরে শ্রীনগর থানার অন্তর্গত এডিসি ভিলেজের টেলরবন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা গেছে, টেলরবন এলাকার বাসিন্দা বৃদ্ধা রাধারানী দেববর্মার বাড়িতে থালা-বাসন পরিষ্কার করার অজুহাতে প্রবেশ করে দুই যুবক। সেই সময় বাড়িতে কোনও পুরুষ সদস্য উপস্থিত ছিলেন না। অভিযোগ, সুযোগ বুঝে ওই দুই যুবক বৃদ্ধার গলা থেকে একটি সোনার চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর বৃদ্ধার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। সঙ্গে সঙ্গে কাঞ্চনমালা বাজার এলাকার কয়েকজন স্থানীয় ব্যক্তিকে ফোনে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে বাজার এলাকার লোকজন সতর্ক হয়ে অভিযুক্তদের ধরার জন্য অপেক্ষা করতে থাকেন।
কিছুক্ষণ পর সন্দেহভাজন দুই যুবক একটি মোটরবাইক নিয়ে দ্রুতগতিতে কাঞ্চনমালা বাজারে প্রবেশ করতেই স্থানীয়রা তাদের আটক করেন। পরে খবর দেওয়া হয় আমতলী থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যায়। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া সোনার চেইন এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিআর -৩৯ এএইচ-৮৩৫০ নম্বরের মোটরবাইকটিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই যুবকের নাম পবন কুমার এবং নীতিশ কুমার। তাদের বাড়ি বিহারের কাটিহার জেলায়।
এদিকে, বুধবার বিকেলে বৃদ্ধা রাধারানী দেববর্মার ছেলে পরিমল দেববর্মা আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, ধৃত দুই যুবক গত কয়েকদিন ধরেই আমতলী বড়ইটিলা ও শিববাড়ি এলাকায় একই কায়দায় বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল।

আমতলী থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হবে।

Releated Posts

রামচন্দ্রঘাটে মদবিরোধী অভিযান, ধ্বংস বিপুল পরিমাণ দেশীয় মদ তৈরির সামগ্রী

আগরতলা, ১৯ আগস্ট: অবৈধ দেশীয় মদ তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল খোয়াই থানার পুলিশ। বুধবার খোয়াই…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

কলকাতায় স্থানান্তরের প্রয়োজন নেই, আগরতলাতেই সুস্থ বন্দি সারথি সরকার: মানবাধিকার কমিশনের পদক্ষেপ

আগরতলা, ১৯ আগস্ট: কারাবন্দি সাজাপ্রাপ্ত বন্দি সারথি সরকারকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর না করার বিষয়টি নিয়ে চলা প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

স্কুল থেকে ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত ষষ্ঠ শ্রেণির ছাত্র, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ১৯ আগস্ট: স্কুল থেকে বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত হয়েছে ষষ্ঠ শ্রেণির এক…

ByByReshmi Debnath Aug 19, 2026

জিবি হাসপাতাল থেকে চিকিৎসকের মোবাইল ও ল্যাপটপ চুরি, গ্রেফতার এক

আগরতলা, ১৯ আগস্ট: জিবি হাসপাতালের এজিএমসি অফিসের একটি কক্ষ থেকে চিকিৎসকের মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনায় এক…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top