News Flash

  • Home
  • বিনোদন
  • World’s top leader : ফের জনপ্রিয়তায় বিশ্বে শীর্ষ রাষ্ট্রনেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

World’s top leader : ফের জনপ্রিয়তায় বিশ্বে শীর্ষ রাষ্ট্রনেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স.) : জনপ্রিয়তার নিরিখে এই সপ্তাহে বিশ্বে এক নম্বর রাষ্ট্রনেতা হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ৭০ শতাংশ সমর্থন নিয়ে মোদী অনেক পিছনে ফেলেছেন জো বাইডেন, অ‌্যাঞ্জেলা মর্কেল, বরিস জনসন, জায়ের বলসোনারো, ইমানুয়েল ম‌্যাক্রোর মতো রাষ্ট্রনেতাদের।

সমীক্ষাটি চালিয়েছে মার্কিন সংস্থা ‘মর্নিং কলসাল্ট’। কয়েকশো কোটি ডলারের এই সংস্থাটি তথ‌্য বিশ্লেষণের কাজ করে। প্রতি সপ্তাহে এরা বিশ্বের ১৩টি দেশের রাষ্ট্রপ্রধানদের জনপ্রিয়তাও পরিমাপ করে। শনিবার তারা তাদের সমীক্ষার যে ফল প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, এই সপ্তাহে জনপ্রিয়তার নিরিখে বিশ্বে এক নম্বর ভারতের প্রধানমন্ত্রী। এই সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রীর অ্যাপ্রুভাল রেটিং ৭০ শতাংশ। ঘটনাচক্রে ২০১৯ সালে মর্নিং কনসাল্ট যখন থেকে সমীক্ষা শুরু করে তখন থেকেই প্রধানমন্ত্রী মোদির অ্যাপ্রুভাল রেটিং ৬০ শতাংশের উপরেই রয়েছে।

এই সমীক্ষায় ৭০ শতাংশ সমর্থন পাওয়া মানে ধরে নেওয়া হয়, বিশ্বব‌্যাপী ৭০ শতাংশ মানুষ মোদীর সরকারের নীতিগুলোকে সমর্থন করছে। হঠাৎ কীভাবে বিশ্বে মোদীর এইভাবে জনপ্রিয়তা বাড়ল? আসলে খুব সম্প্রতি জি-২০ সম্মেলন এবং গ্লাসকো জলবায়ু সম্মেলনে যেভাবে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে মোদীকে একাত্ম হতে দেখা গিয়েছে তাতে তাঁর জনপ্রিয়তা অনেক বেড়েছে বলেই মনে করা হচ্ছে।

জনপ্রিয়তার নিরিখে ভারতের প্রধানমন্ত্রীর পরই রয়েছেন মেক্সিকোর রাষ্ট্রপতি লোপেজ ও’ব্র‌্যাডর। মোদিকে ৭০ শতাংশ মানুষ সমর্থন করেন। দু’নম্বরে থাকা লোপেজের প্রতি সমর্থন ৬৬ শতাংশ। কিছুটা হলেও সমর্থন বেড়েছে ও’ব্র‌্যাডরের। তিন নম্বরে রয়েছেন ইটালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি । চতুর্থ স্থানে জার্মানির চ‌্যান্সেলর অ‌্যাঞ্জেলা মর্কেল । তাঁর প্রতি ৫৪ শতাশ মানুষের সমর্থন রয়েছে। ৪৭ শতাংশ মানুষের সমর্থন নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন রয়েছেন পঞ্চম স্থানে রয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৪৫ শতাংশ সমর্থন নিয়ে রয়েছেন ষষ্ঠ স্থানে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৪৪ শতাংশ মানুষের সমর্থন নিয়ে নেমে গিয়েছেন সপ্তম স্থানে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত‌্যাহারের সিদ্ধান্তই যে বাইডেনের জনসমর্থন কমিয়ে দিয়েছে, তা নিয়ে কোনও সংশয় নেই।

Releated Posts

হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে তিরুপতিতে মামলা

তিরুপতি, ১৫ জুন: অভিনেতা প্রকাশ রাজ-এর বিরুদ্ধে হিন্দু দেবদেবী এবং রামায়ণ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তিরুপতির একটি…

ByByNews Desk Jun 15, 2026

বিজয়-সঙ্গীতার বিবাহবিচ্ছেদ মামলার শুনানি ফের স্থগিত, পরবর্তী শুনানি ৭ আগস্ট

চেন্নাই, ১৫ জুন (আইএএনএস): তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং তামিলাগা ভেট্ট্রি কাঝাগম (টিভিকে)-এর সভাপতি সি. জোসেফ বিজয় ও তাঁর স্ত্রী…

ByByNews Desk Jun 15, 2026

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর তদন্তভার নিল সিআইডি

কলকাতা, ১৫ জুন (আইএএনএস): জনপ্রিয় বাংলা অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর তদন্তভার গ্রহণ করল পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত…

ByByNews Desk Jun 15, 2026

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট বোন শ্বেতার, ‘কিছু আত্মা সময়ের চেয়েও বড় হয়ে ওঠে’

মুম্বই, ১৪ জুন (আইএএনএস): বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত-এর প্রয়াণের ছয় বছর পূর্ণ হল শনিবার। ২০২০ সালের ১৪…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top