News Flash

  • Home
  • খেলা
  • দেশে ফিরলেন প্রধানমন্ত্রী, রোম ও গ্লাসগোতে একগুচ্ছ কর্মসূচি ছিল মোদীর
Image

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী, রোম ও গ্লাসগোতে একগুচ্ছ কর্মসূচি ছিল মোদীর

নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.): ইতালির রাজধানী রোম, ভ্যাটিকান সিটি এবং স্কটল্যান্ডের গ্লাসগো সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে দিল্লিতে এসে পৌঁছয় প্রধানমন্ত্রীর বিমান। বিমান থেকে নামার পর গাড়িতে চেপে বাসভবনের দিকে রওনা হন প্রধানমন্ত্রী। রোম, ভ্যাটিকান সিটি এবং স্কটল্যান্ডের গ্লাসগোতে ৫-দিনের সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ভারত থেকে রওনা হয়েছিলেন গত ২৯ অক্টোবর।

কোভিড-১৯ মহামারীর মধ্যে প্রধানমন্ত্রীর এটি ছিল তৃতীয় বিদেশ সফর। চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশে গিয়েছিলেন তিনি, সেপ্টেম্বরে গিয়েছিলেন আমেরিকায় এবং তৃতীয় বিদেশ সফরে গিয়েছেন ইতালি ও স্কটল্যান্ডে। এই সফরে জি-২০ শিখর সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী, পোপ ফ্রান্সিসের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন এবং গ্লাসগোতে জলবায়ু বিষয়ক সম্মেলনে যোগ দিয়েছিলেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top