News Flash

  • Home
  • Uncategorized
  • আঞ্চলিক গর্বের প্রতিমূর্তি হলেন মমতা বন্দ্যোপাধ্যায় : বিজয় সরদেশাই
Image

আঞ্চলিক গর্বের প্রতিমূর্তি হলেন মমতা বন্দ্যোপাধ্যায় : বিজয় সরদেশাই

পানাজি, ৩০ অক্টোবর (হি.স.): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন গোয়া ফরওয়ার্ড পার্টির সভাপতি বিজয় সরদেশাই। মমতা বন্দ্যোপাধ্যায়কে আঞ্চলিক গর্বের প্রতীক ও প্রতিমূর্তি বললেন তিনি। শনিবার মত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করছেন বিজয় সরদেশাই। মমতার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরদেশাই বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় হলেন আঞ্চলিক গর্বের প্রতীক ও প্রতিমূর্তি, আমরাও আঞ্চলিক দল। বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার যে আহ্বান তিনি জানিয়েছেন, তা আমরা স্বাগত জানাচ্ছি। আমি আজ তাঁর সাথে দেখা করেছি এবং আমরা আমাদের দলে এই নিয়ে আলোচনা করব।”

মমতার সঙ্গে সাক্ষাতে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিজয় সরদেশাই জানিয়েছেন, “বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়ার বিষয়ে আমরা আলোচনা করেছি। এ ব্যাপারে তাঁরাই সিদ্ধান্ত নেবেন। আমরা ভোটের বিভাজন এড়াতে চাই। তাই আঞ্চলিক দলগুলিকে চাই, যাঁরা বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে এগিয়ে যেতে পারে।” প্রসঙ্গত, মমতার সঙ্গে সাক্ষাতের প্রাক্কালে এদিন টুইট করে সরদেশাই জানান, “এই দুর্নীতিবাজ ও সাম্প্রদায়িক শাসনের অবসান ঘটাতে বিরোধীদের ঐক্য জরুরী।”

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top