News Flash

  • Home
  • Uncategorized
  • পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ মোদীর, ভারত সফরের জন্যও আমন্ত্রণ মোদীর
Image

পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ মোদীর, ভারত সফরের জন্যও আমন্ত্রণ মোদীর

রোম, ৩০ অক্টোবর (হি.স.): ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পোপ ফ্রান্সিসকে ভারতে আসার জন্যও আমন্ত্রণ জানিয়েছেন মোদী। শনিবার দুপুরে ভ্যাটিকান সিটিতে গিয়ে পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করেছেন মোদী। তাঁর সঙ্গে ছিলেন ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং কেন্দ্রীয় বিদেশমন্ত্রী ডাঃ এস জয়শঙ্কর।

সূত্রের খবর, ২০ মিনিট নির্ধারিত হয়েছিল মোদী ও পোপ ফ্রান্সিসের মধ্যে সাক্ষাতের সময়। কিন্তু সেই বৈঠক চলে প্রায় এক ঘন্টা। জলবায়ু পরিবর্তন, দারিদ্রতা দূরীকরণ-সহ নানা বিষয়ে পোপ ফ্রান্সিসের সঙ্গে কথা বলেছেন মোদী। বৈঠকের মাঝে পোপ ফ্রান্সিসকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠকের এদিন ভাটিক্যান সিটি থেকে বেরিয়ে যান মোদী।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top