News Flash

  • Home
  • Uncategorized
  • Process of nomination submission : পুর ও নগর নির্বাচনে মনোনয়ন জমার প্রক্রিয়া জারি বাম প্রার্থীদের, চলছে বাড়ি বাড়ি প্রচার
Image

Process of nomination submission : পুর ও নগর নির্বাচনে মনোনয়ন জমার প্রক্রিয়া জারি বাম প্রার্থীদের, চলছে বাড়ি বাড়ি প্রচার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ পুর নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা শুরু হয়ে গেছে৷ প্রধান বিরোধীদল সিপিআইএম সর্বাগ্রে প্রার্থী তালিকা ঘোষণার পাশাপাশি মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে৷ আগামী ২৫ শে নভেম্বর আগরতলা পুরনিগম সহ রাজ্যের প্রতিটি পুর পরিষদ এবং নগর পঞ্চায়েত এলাকায় ভোট গ্রহণ৷ পুর ভোটকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা বর্তমানে তুঙ্গে৷ সবকটি রাজনৈতিক দলই তাদের প্রার্থী মনোনয়ন নিয়ে বর্তমানে ব্যস্ত৷ তবে এক্ষেত্রে রাজ্যের প্রধান বিরোধীদল সিপিআইএম সর্বাগ্রে প্রার্থী তালিকা ঘোষণা করে তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে৷


ইতিমধ্যেই আগরতলা পুরনিগম সহ বিভিন্ন নগর পঞ্চায়েত ও পুর পরিষদে বেশ কিছুসংখ্যক বাম প্রার্থী তাদের মনোনয়নপত্র সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অফিসে জমা দিয়েছেন৷ মনোনয়নপত্র জমা দেওয়া কে কেন্দ্র করে সিপিআইএম নেতা কর্মী সমর্থকরা ময়দানে নেমে পড়েছেন৷ রীতিমতো মিছিল করে তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন৷ আগরতলা পৌর নিগমের এলাকায় বাম প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পাশাপাশি বাড়ি বাড়ি ভোট প্রচার শুরু করে দিয়েছেন৷পুর নিগমের সিপিআইএম প্রার্থী কৃষ্ণা মজুমদার শুক্রবার তার নির্বাচনী এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করেন৷ বলা যায় প্রচারের ক্ষেত্রে শাসক দলকে অনেক পেছনে ফেলে প্রধান বিরোধীদল সিপিআইএম প্রচারে এগিয়ে রয়েছে৷


বাড়ি বাড়ি প্রচার এর শামিল হয়ে সিপিআইএম প্রার্থী কৃষ্ণা মজুমদারের বলেন তিনি বিগত ৫ বছর সিপিআইএমের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন৷ ওয়ার্ড এলাকার জনগণ তাকে সব ধরনের সহযোগিতা করেছেন৷ তিনি নিজেও জনগণের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করে গেছেন৷ বিগত দশ মাস ধরে তিনি কাউন্সিলর না থাকলেও জনগণ তার সঙ্গে সব বিষয়ে যোগাযোগ রক্ষা করেছেন৷ ভোট প্রচারে গিয়ে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন বলেও জানান৷ পুর নিকম নির্বাচনে এলাকার গণদেবতা কে বিপুল ভোটে জয়ী করবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷এবারের নির্বাচনে জয়ী হলে তিনি জনকল্যাণে কাজ করতে বদ্ধপরিকর বলেও জানিয়েছেন৷ তিনি বর্তমান সরকারের কাজ-কর্মের তীব্র সমালোচনা করেন৷ পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের লাগামহীন মূল্য বৃদ্ধির জন্য সরকারের তীব্র সমালোচনা করে বলেন এই সরকারের আমলে মানুষের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্থ হয়ে পড়েছে৷ বিগত দিনের কাজের নিরিখে জনগণ পুরনিগম নির্বাচনে বামপন্থীদের করবেন বলেও তিনি দৃঢ় বিশ্বাসী৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top