News Flash

  • Home
  • Uncategorized
  • Agitated crowd protested : বিএসএফের মারে আহত সুকলছাত্র, উত্তেজিত জনতার বিক্ষোভ, চলল গুলি
Image

Agitated crowd protested : বিএসএফের মারে আহত সুকলছাত্র, উত্তেজিত জনতার বিক্ষোভ, চলল গুলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর৷৷ সুকল পড়ুয়া এক ছাত্র সমেত এক যুবককে মারধরের ঘটনায় বিএসএফের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হলো এলাকার মানুষ৷ জনরোষ রোখতে শূন্যে গুলি চালায় সীমান্তরক্ষী বাহিনী৷ ঘটনা এয়ারপোর্ট থানাধীন লঙ্কামুরা বিওপির অন্তর্গত নারায়ণপুরের কল্যাণপুর এলাকায়৷ এয়ারপোর্ট থানাধীন লঙ্কামুড়াা এলাকা পাচার বাণিজ্যের জন্য দীর্ঘ বছর যাবত বদনাম৷
এই পাচার বাণিজ্য রোখতে হিমশিম খেতে হয় সীমান্তরক্ষী বাহিনীকে৷ এমবিবি বিমান বন্দর লাগুয়া নারায়ণপুর বিওপির অন্তর্গত নারায়ণপুর এলাকায় শুক্রবার সন্ধ্যা রাতে গৃহ শিক্ষকের বাড়ি থেকে বাড়ি ফেরার পথে দশম শ্রেণীর ছাত্র অমৃত সরকার এবং তার ওপর প্রতিবেশী সুদীপ সরকারকে সীমান্তরক্ষী বাহিনী মারধোর করে বলে অভিযোগ৷


এই ঘটনার প্রতিবাদে এলাকার মানুষ জড়ো হয় নারায়ণপুর এলাকায় বিএসএফের অস্থায়ী নাকা পয়েন্টের সামনে৷ সেখানে বিক্ষোভ দেখাতে থাকে স্থানিয় উত্তেজিত জনতা৷ জানা গেছে সেখানে ভিড় সামলাতে দুই রাউন্ড গুলি ছোড়ে সীমান্তরক্ষী বাহিনী৷ ঘটনাস্থলে যায় এয়ারপোর্ট থানার পুলিশ৷ প্রাথমিকভাবে স্থানীয়দের সাথে আলোচনার পর শনিবার বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলার আশ্বাস দিয়ে স্থানীয়দের শান্ত করে পুলিশ৷ এই ঘটনাকে কেন্দ্র করে গোটা লঙ্কামুড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দিন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top