News Flash

  • Home
  • Uncategorized
  • বাইক চুরিতে লিপ্ত নাবালক, শোণিতপুরের অরুণাচল প্রদেশ সীমান্তে বমাল গ্রেফতার তিন
Image

বাইক চুরিতে লিপ্ত নাবালক, শোণিতপুরের অরুণাচল প্রদেশ সীমান্তে বমাল গ্রেফতার তিন

তেজপুর (অসম), ১৮ অক্টোবর (হি.স.) : মোটর বাইক চুরির সঙ্গে এবার জড়িত হয়ে পড়েছে একাংশ নাবালকও৷ এ ধরনের ঘটনার সত্যতা প্ৰমাণ করে চারিদুয়ার পুলিশ শোণিতপুর জেলার অসম-অরুণাচল প্রদেশ সীমান্তবৰ্তী ভালুকপুঙে দুটি চুরির মোটর বাইক সহ তিনি নাবালক চোরকে আটক করতে সক্ষম হয়েছে৷গত শনিবার (১৬ অক্টোবর) রাত প্রায় ১২টা নাগাদ চারিদুয়ারের গারোগ্রাম থেকে তালা ভেঙে একটি মোটর বাইক চুরি করেছিল কে বা কারা। ঘটনার পরিপ্রেক্ষিতে চারিদুয়ার থানায় লিখিত অভিযোগ জানান ভুক্তভোগী।অভিযোগের ভিত্তিতে মামলা হাতে নিয়ে ভোরের দিকে মোটর বাইক উদ্ধারে অভিযানে নামে চারিদুয়ার থানার পুলিশ। অভিযান চালাতে গিয়ে ভালুকপুং এলাকায় এএস ০১ বিডব্লিউ ৬০২০ এবং এএস ১১ জি ৬৮৩৭ নম্বরের দুটি মোটর বাইক নিয়ে তিন নাবালক অরুণাচল প্ৰদেশের দিকে যাচ্ছে দেখে তাদের গতিরোধ করে পুলিশের অভিযানকারী দল। পরবর্তীতে দুটি চুরির বাইক সহ তাদের থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাদের বিরুদ্ধে চারিয়ুদায় থানায় উপযুক্ত ধারা বলবৎ করে গ্রেফতার করা হয়েছে। পুলিশের তদন্তকারী অফিসার জানান, ধৃত তিন বাইক চোরের বয়স ১৬ থেকে ১৭ বছর। তাদের জুবিনাইল আদালতে পেশ করা হয়েছিল। আদালত তিন বাইক চোরকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। তিনি জানান, তিন চোরের একজন ভালুকপুং এবং বাকি দুজন অরুণাচল প্ৰদেশের বাসিন্দা৷

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top