News Flash

  • Home
  • খেলা
  • রায়পুর স্টেশনে সিআরপিএফ জওয়ানদের ট্রেনে বিস্ফোরণ, আহত ৪
Image

রায়পুর স্টেশনে সিআরপিএফ জওয়ানদের ট্রেনে বিস্ফোরণ, আহত ৪

রায়পুর, ১৬ অক্টোবর (হি.স.): ছত্তিশগড়ের রায়পুর রেল স্টেশনে সিআরপিএফ জওয়ানদের বিশেষ ট্রেনে বিস্ফোরণে আহত হয়েছেন ৪ জন জওয়ান। শনিবার সকাল ৬টা নাগাদ রায়পুর স্টেশনে সিআরপিএফ জওয়ানদের বিশেষ ট্রেনের একটি কামরার শৌচাগারের সামনে বিস্ফোরণ ঘটে। ট্রেনটি ২ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার পরেই একটি কামরা থেকে বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। ওই কামরায় সিআরপিএফ-এর ২১১ নম্বর ব্যাটেলিনের জওয়ানেরা ছিলেন।

রায়পুর পুলিশ জানিয়েছে, সিআরপিএফ স্পেশাল ট্রেনের মেঝেতে পড়ে যায় ইগনিটার সেট-সহ একটি বাক্স। তাতেই বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে মোট ৪ জন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। ঘটনার পরে রেল রক্ষী বাহিনী (আরপিএফ) এবং রেল পুলিশের (জিআরপি) আধিকারিকরা স্টেশনে পৌঁছন। রায়পুর শহর থেকে স্টেশনে পৌঁছন সিআরপিএফ-এর এক ডিআইজি। গুরুতর আহত জওয়ানকে রায়পুরের নারায়ণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top