News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দেশজুড়ে হ্রাস পেল করোনার দৈনিক সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮, ১৩২ জন
Image

দেশজুড়ে হ্রাস পেল করোনার দৈনিক সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮, ১৩২ জন

নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি. স.) : উৎসবের মরশুমে দেশজুড়ে দৈনিক সংক্রমণ কিছুটা হ্রাস পেল। বাড়ল সুস্থতার হার। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮, ১৩২ জন। সাতমাস বাদে বড়সড় স্বস্তি দিয়ে এই প্রথম সংক্রমণ ২০ হাজারের নীচে নামল।
স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২১ হাজার ৫৬৩জন। এ নিয়ে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ শতাংশের বেশি। দেশে কমছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও। এই মুহূর্তে দেশে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ২ লক্ষ ২৭ লক্ষ ৩৪৭। মহামারীর কবলে প্রাণ হারিয়েছেন দেশের মোট সাড়ে চার লক্ষেরও বেশি মানুষ। সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৩২ লক্ষ ৯৩ হাজার ৪৭৮ জন। তবে কেরলের করোনা পরিস্থিতিতে জারি থাকছেই উদ্বেগ। দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সিংহভাগই দক্ষিণের এই রাজ্যের। গত ২৪ ঘণ্টায় কেরলে নতুন করে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৬৯১ জন, মৃত্যু হয়েছে ৮৫ জনের। এ পর্যন্ত ৯৫ কোটি ১৯ লক্ষ ৮৪ হাজার ৩৭৩ জন পেয়েছেন ভ্যাকসিন।

Releated Posts

আগরতলায় পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরা সফরে রাজ্যে এসে পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত মহামান্য জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা। এদিন…

ByByReshmi Debnath Aug 19, 2026

কৈলাসহরে আইনজীবীর বাড়িতে গভীর রাতে দুষ্কৃতকারীদের হানা, ভাঙচুর সিসিটিভি

কৈলাসহর, ১৯ আগস্ট: কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুরে আইনজীবী দেবার্চন তরফদারের বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতকারীর প্রবেশের চেষ্টার অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

আগরতলায় ব্যবসায়ীর বাড়ি ও দোকানে ইডির তল্লাশি, বিদেশি আর্থিক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখছে সংস্থা

আগরতলা, ১৯ আগস্ট: আগরতলায় ব্যবসায়ীর শাহজাহান মিয়ার বাড়ি ও দোকানে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই ঘটনাকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

শুধু শ্রদ্ধা নয়, মহারাজার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে’: প্রদ্যোত

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার শেষ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৮তম জন্মবার্ষিকীতে বুধবার তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top