News Flash

  • Home
  • Uncategorized
  • ফাসিতে ঝুলন্ত অবস্থায় যুবকের পঁচা গলা মৃতদেহ উদ্ধার
Image

ফাসিতে ঝুলন্ত অবস্থায় যুবকের পঁচা গলা মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৯ অক্টোবর ।। বাড়ি থেকে পঞ্চাশ মিটার দূরে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় এক যুবকের পঁচা গলা মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত যুবকের নাম দেবব্রত গোয়ালা (২২)। সে পাঁচদিন ধরে নিখোঁজ ছিলেন। ঘটনা টঙ্গীবাড়ী গ্রাম পঞ্চায়েতে। ঘটনাস্থল থেকে পঁচা গলা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ। সাথে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ। এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে।


ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার ধর্মনগর থানাধীন টঙ্গীবাড়ী গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের বাসিন্দা দেবব্রত গোয়ালা গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন। তিনি পেশায় একটি তেলের ট্যাঙ্কের গাড়ির সহ চালক ছিলেন। গত সোমবার দেবব্রত গাড়ি থেকে টঙ্গীবাড়ী স্থিত নিজ বাড়িতে এসে কিছুক্ষণ পর আবার বেরিয়ে যান। যদিও আশপাশের লোকজন দেবব্রতকে দেখতে পেলেও পরিবারের কেউ সেই মুহূর্তে ঘরে না থাকায় কারো সাথে তার দেখা হয়নি। তারপর থেকে তাঁকে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তাঁকে পাওয়া যায়নি। তাই পরিবারের সদস্যরা ভেবে নেন, দেবব্রত অন্য কোন গাড়িতে সহ চালকের কাজ করছে তাই পূর্বের তেলের ট্যাঙ্কার গাড়িতে যাননি।


শনিবার ছিল দেবব্রত গোয়ালার স্বর্গীয় পিতা শিবু গোয়ালার বাৎসরিক শ্রাদ্ধ। দিনের বেলায় বাৎসরিক মাঙ্গলিক কাজকর্ম করার পর রাতে সংকীর্তন ছিল দেবব্রতের বাড়িতে। কিন্তু দুপুর গড়ানোর সাথে সাথে পরিবারের লোকজন একটি পঁচা গন্ধ আন্দাজ করতে পারেন। তখন গন্ধের উৎস স্থল চিহ্নিত করতে গিয়ে দেখতে পান বাড়ি থেকে পঞ্চাশ মিটার দূরে একটি পরিত্যক্ত জঙ্গলে গাছে ফাঁসিতে ঝুলে রয়েছেন দেবব্রত গোয়ালার পঁচাগলা মৃতদেহ। খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পঁচাগলা মৃতদেহ উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে নিয়ে আসে। সাথে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনাটি খতিয়ে দেখছে ধর্মনগর থানার পুলিশ।


এদিকে দেবব্রত গোয়ালার মৃতদেহ ময়নাতদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেয় ধর্মনগর থানার পুলিশ। তবে এখন পর্যন্ত তাঁর আত্মহত্যার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে পরিবার ও স্থানীয় থানার পুলিশের। গোটা ঘটনায় টঙ্গীবাড়ী এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top