News Flash

  • Home
  • Uncategorized
  • দোহায় তালিবানের সঙ্গে বৈঠকে বসবে আমেরিকা
Image

দোহায় তালিবানের সঙ্গে বৈঠকে বসবে আমেরিকা

ওয়াশিংটন, ৯ অক্টোবর (হি.স.) : সেনা সরিয়ে নেওয়ার পরে তালিবানের সঙ্গে প্রথম বৈঠকে বসতে চলেছে আমেরিকা। চলতি সপ্তাহেই কাতারের রাজধানী দোহাতে তারা তালিবানের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় বসবে আমেরিকা। বিদেশি নাগরিক এবং সমস্যায় থাকা আফগানদের আফগানিস্তান ছাড়ার প্রক্রিয়া সহজ করার লক্ষ্য রেখেই হবে এই বৈঠক। তবে তালিবান নেতৃত্বের সঙ্গে বৈঠক করা মানেই তালিবানি রাজকে স্বীকৃতি দেওয়া নয়, সে কথাও স্পষ্ট করেছে আমেরিকা।

আমেরিকার মুপপাত্র বলেছেন, আমেরিকা-সহ অন্য বিদেশি নাগরিকদের আফগানিস্তান ছেড়ে যেতে দেবে বলে তালিবান যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা নিয়ে কথা হবে। দু’দশকে প্রচুর আফগান আমেরিকার সেনা এবং তৎকালীন আফগান সরকারের সঙ্গে কাজ করেছিল। তাঁদের মধ্যে যাঁরা আফগানিস্তান ছাড়তে চান, তাঁদের বিষযটিও উঠে আসতে পারে বৈঠকে। সেই সঙ্গে, মহিলা-সহ আফগানদের অধিকার নিশ্চিত করার ব্যাপারে তালিবানকে সতর্ক করা হবে । যদিও এই বৈঠকে দু’তরফের কারা হাজির থাকবেন সে ব্যাপারে কিছু জানাননি ওই মুখপাত্র।–

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top