News Flash

  • Home
  • দেশ
  • রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা বিজেপির
Image

রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা বিজেপির

কলকাতা, ৭ অক্টোবর (হি. স.) : রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বিজেপি। তালিকায় চার কেন্দ্রের প্রার্থীই গেরুয়া শিবিরের সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত।

বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, কোচবিহারের দিনহাটা বিধানসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন অশোক মণ্ডল। অশোকবাবু একসময় তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। বস্তুত উত্তরবঙ্গে তৃণমূলের টিকিটে জিতে আসা প্রথম বিধায়ক তিনি। সেবারে বর্তমান তৃণমূল প্রার্থী উদয়ণ গুহকেই হারান অশোকবাবু। কিন্তু ২০১১ থেকে দলের সঙ্গে দূরত্ব বাড়ে তাঁর। ২০১৬ নাগাদ বিজেপিতে যোগ দেন। তারপর থেকেই দলের সংগঠনের কাজ করছেন। এলাকায় তাঁর ভাবমূর্তি স্বচ্ছ। নদিয়ার শান্তিপুরে প্রার্থী হচ্ছেন নিরঞ্জন বিশ্বাস।পেশায় স্কুল শিক্ষক নিরঞ্জনবাবুর বাড়ি শান্তিপুর বিধানসভারই অন্তর্গত গোবিন্দপুর গ্রামে। দীর্ঘদিন ধরে বিজেপির সাংগঠনিক কাজে যুক্ত তিনি। উত্তর ২৪ পরগনার খড়দহে জয় সাহা ও দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় পলাশ রাণা প্রার্থী হচ্ছেন। তরুণ পলাশবাবুও একসময় তৃণমূলে ছিলেন। পেশায় ব্যবসায়ী পলাশ সুন্দরবন এলাকায় দীর্ঘদিন ধরে কাজ করছেন। অন্যদিকে, খড়দহে তৃণমূলের টিকিটে লড়ছেন জয় সাহা। উত্তর শহরতলির বিজেপির যুব মোর্চার সম্পাদক জয় বারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ।

প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর নির্বাচন কমিশন রাজ্যের এই চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে। কমিশন জানিয়েছে, আগামী ৩০ অক্টোবর এই চার কেন্দ্রে ভোট হবে। ভোটের ফল ঘোষণা হবে ২ নভেম্বর। বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, চার কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৮ অক্টোবর। মনোনয়ন স্ক্রুটিনি করে দেখার শেষ দিন ১১ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ১৬ অক্টোবর।

Releated Posts

অখিলেশ যাদবের রাম মন্দিরে যাওয়া উচিত, রামের আশীর্বাদ নেওয়া উচিত: ভূপেন্দ্র সিং চৌধুরী

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের অবশ্যই অযোধ্যায় গিয়ে রাম মন্দিরে প্রার্থনা করা এবং ভগবান…

ByByNews Desk Oct 4, 2026

‘মেক ইন ইন্ডিয়া’র নামে স্বৈরতন্ত্র তৈরি হলে তা কবর দেব: মুম্বইয়ের সভায় উদ্ধব ঠাকরে

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে রবিবার মুম্বইয়ের…

ByByNews Desk Oct 4, 2026

এসআইআর নিয়ে মুম্বইয়ে গর্জন মিছিল, নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব রাজ ঠাকরে-উদ্ধব

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকা সংশোধন এবং বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে রবিবার মুম্বইয়ে…

ByByNews Desk Oct 4, 2026

পুর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দুর্ঘটনায় শোকপ্রকাশ যোগী আদিত্যনাথের, নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে পুর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় চারজনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top