News Flash

  • Home
  • প্রধান খবর
  • Two sons-in-law clashed : শ্বশুর বাড়িতে বেড়াতে এসে দুই জামাতার মধ্যে সংঘর্ষ
Image

Two sons-in-law clashed : শ্বশুর বাড়িতে বেড়াতে এসে দুই জামাতার মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,৬ অক্টোবর।। শ্বশুর বাড়িতে বেড়াতে এসে দুই জামাতার মধ্যে সংঘর্ষ। ঘটনা গড়ালো হাসপাতাল পর্যন্ত। এই ঘটনা মঙ্গলবার রাতে চম্পাহাওড় থানাধীন নবঞ্জয়কামী এলাকায়। শ্বশুর বাড়িতে বেড়াতে এসে দুই জামাতার মধ্যে ঘটলো রক্তক্ষয়ী সংঘর্ষ।ঘটনার বিস্তারিত বিবরনে জানা যায়, নবঞ্জয়কামী এলাকার বাসিন্দা রাজেন্দ্র দেববর্মার দুই জামাতা উনার বাড়িতে বেড়াতে আসে। তখন রাজেন্দ্র দেববর্মার মেয়ে গীতারানি দেববর্মার স্বামী অজিত দেববর্মা মঙ্গলবার দিনভর আকন্ঠ মদ্যপান করে স্ত্রী গীতারানি দেববর্মাকে মারধোর করতে আসে।

তখন গীতারানি দেববর্মার ভগ্নিপতি তথা রাজেন্দ্র দেববর্মার মেজ জামাতা হীরন কুমার দেববর্মা অজিত দেববর্মাকে বাঁধা দিতে গেলে অজিত হীরণকুমারের উপর চড়াও হয়। শুরু হয় দুজনের মধ্যে হাতাহাতি।একপর্যায়ে অজিত হীরন কুমারের মাথায় হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করে। এতে গুরুতর আহত হয় মেজ জামাতা হীরন কুমার। ঘটনা প্রত্যক্ষ করে পরিবারের লোকজনরা তড়িঘড়ি নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। পরিবার সূত্রে খবর, প্রায়শই অজিত মদ্যপান করে গীতারানি দেববর্মাকে মারধর করতো। তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে এলে হীরন কুমার’কে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা শুরু করেন কর্তব্যরত চিকিৎসক।পরিবার সূত্রে জানা গেছে, অজিত দেববর্মার বিরুদ্ধে চম্পাহাওর থানায় মামলা করা হবে।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top