News Flash

  • Home
  • Uncategorized
  • Teenager was rescued from the train : পাচারকারীদের খপ্পরে পড়া কিশোরী উদ্ধার ট্রেন থেকে
Image

Teenager was rescued from the train : পাচারকারীদের খপ্পরে পড়া কিশোরী উদ্ধার ট্রেন থেকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ মোবাইল ফোনের সুবাদে সম্পর্ক গড়ে তোলে নাবালক নাবালিকাদের কৌশলে অপহরণ করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার প্রবণতা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে৷ পাচারকারীদের খপ্পরে পড়া এক কিশোরকে ট্রেন থেকে উদ্ধার করা হয়েছে৷রাজ্যে শিশু পাচার চক্র সক্রিয় হয়ে উঠেছে৷সম্প্রতিককালে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে এমনই প্রশ্ণ দেখা দিয়েছে৷ যদি এমন হয়ে থাকে তাহলে স্বাভাবিক ভাবেই পুলিশের গোয়েন্দা শাখার ভুমিকা প্রশ্ণ চিহ্ণের মুখে৷ ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থানাধীন জলাবাসার কেউরি এলাকার আবাসিক পেশায় ট্রাকচালক রাকেশ দাসের সপ্তম শ্রেণীতে পাঠরত তেরো বছরের ছেলে রাজীব দাস গত ছাবিবশ সেপ্ঢেম্বর রবিবার বিকেল নাগাদ নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়৷ পরদিন পানিসাগর থানায় রাজিবের মা ছেলেকে খুঁজে পেতে লিখিত আবেদন জানান৷

অনেক খোঁজাখুঁজি করেও নিখোঁজ রাজীবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ অবশেষে আঠাশ সেপ্ঢেম্বর মঙ্গলবার বেলা আনুমানিক একটা নাগাদ ধর্মনগর চাইল্ড লাইনের তরফ থেকে নিখোঁজ রাজিবের পিতাকে ফোন মারফত জানান হয় যে,তাদের নাবালক পুত্র রাজিবকে ধর্মনগর রেল স্টেশনে রেলগাড়ি থেকে সমাজসেবীরা উদ্ধারকরেছেন৷ উদ্ধারকারীদের কাছ থেকে এবং নিখোঁজ রাজীব দাসের কথা অনুযায়ী জানা যায় যে, প্রায় ত্রিশ বছর বয়সী হিন্দিভাষী এক যুবকের হাত ধরে ট্রেনযোগে কলকাতার অভিমুখে যাত্রা করেছিল রাজিব৷ নিখোঁজ হওয়ার দিন থেকে তাদের সঙ্গে আরও তিনজন শিশু এক সাথেই ছিল৷নিখোঁজ হওয়া রাজিব আরো জানায়, যে ছেলেটির কথামতো সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল তার নামও নাকি রাজিব৷সেই ছেলেটি নিখোঁজ রাজিব দাসের সাথে বিগত প্রায় এক বৎসর যাবত পরিচিত ছিল৷

বারকয়েক ছেলেটি রাজিবের গ্রামে একটি কালো রঙের পালসার বাইক নিয়ে এসে দেখাও করেছে নিখোঁজ রাজিবের সাথে৷ফোন মারফত ওর সাথে কথা বলত এবং বন্ধুত্বসুলভ সম্পর্কও তৈরি করেছিল৷ ভাবতে অবাক লাগছে যে, অপরিচিত প্রাপ্তবয়স্ক ছেলে গ্রামে এসে ছোট ছোট ছেলেদের সাথে দীর্ঘ ১ বছর যাবত সম্পর্ক তৈরি করে প্ররোচনা দিয়ে বাড়িথেকে পালিয়ে নিয়ে যাচ্ছিল কেন?৷ এই ঘটনা সামনে আসার পর স্বাভাবিক ভাবে বোঝা যাচ্ছে যে ওই হিন্দি ভাষী যুবক পাচারের উদ্যেশেই নাবালকদের নিয়ে যাচ্ছিল বহি রাজ্যে৷ তবে এই দিন রাজীবকে ট্রেনে পাওয়া গেলেও হিন্দিভাষী যুবক অথবা অন্য কাউকে ট্রেনে পাওয়া যায়নি৷হয়তো ঘটনার আচ করতে পেরেপালিয়ে গেছে পাচারকারীরা৷ নিখোঁজ রাজীবের কথা অনুযায়ী আরও ২ একজন নাবালক ছেলে পাচারকারীর সাথে রয়েছে এখন দেখার পুলিশ কি ভুমিকা গ্রহন করে৷নাবালকদের উদ্ধারের ক্ষেত্রে৷ পাচারকারীদের কি পারবে গ্রফতার করতে পুলিশ? এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়ে পানিসাগর এলাকায়৷

Releated Posts

ডিজিটাল প্রযুক্তির সাহায্যে উদ্ধার ১২টি হারিয়ে যাওয়া স্মার্টফোন, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল সোনামুড়া থানার পুলিশ

সোনামুড়া, ৩১ জুলাই: ডিজিটাল প্রযুক্তি ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে হারিয়ে যাওয়া ১২টি স্মার্টফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের…

ByByReshmi Debnath Jul 31, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top