News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজ্যসভায় জাদুঘর উন্নয়ন নিয়ে তথ্য দিলেন গজেন্দ্র সিং শেখাওয়াত, তালিকায় ত্রিপুরার কুঞ্জবন প্যালেসও
Image

রাজ্যসভায় জাদুঘর উন্নয়ন নিয়ে তথ্য দিলেন গজেন্দ্র সিং শেখাওয়াত, তালিকায় ত্রিপুরার কুঞ্জবন প্যালেসও

নয়াদিল্লি, ১৯ মার্চ ২০২৬: সংস্কৃতি মন্ত্রকের অধীনে পরিচালিত জাদুঘরের সংখ্যা, গত তিন বছরে সেগুলির বার্ষিক দর্শনার্থীর পরিসংখ্যান এবং গত পাঁচ বছরে জাদুঘর উন্নয়ন সংক্রান্ত তথ্য বৃহস্পতিবার রাজ্যসভায় পেশ করলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।

মন্ত্রী জানান, মিউজিয়াম গ্রান্ট স্কিম-এর আওতায় গত পাঁচ বছরে সংস্কৃতি মন্ত্রক দেশে ২১টি নতুন জাদুঘর স্থাপন করেছে এবং ২৩টি বিদ্যমান জাদুঘরের উন্নয়ন করেছে। পাশাপাশি একটি জাদুঘরের সংগ্রহ ডিজিটাইজেশন করা হয়েছে এবং একটি ভার্চুয়াল এক্সপেরিয়েন্সিয়াল মিউজিয়াম গড়ে তোলা হয়েছে।

তিনি জানান, এই প্রকল্পের অধীনে কেন্দ্র ও রাজ্য সরকার পরিচালিত জাদুঘর, বিভিন্ন সোসাইটি, স্বশাসিত সংস্থা, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক সেক্টর ইউনিট এবং ১৮৬০ সালের সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট-এর অধীনে নিবন্ধিত ট্রাস্টগুলিকে নতুন জাদুঘর স্থাপন বা পুরনো জাদুঘরের উন্নয়নের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়।

সরকারি তথ্য অনুযায়ী, এই আর্থিক সহায়তা মূলত আঞ্চলিক, রাজ্য এবং জেলা স্তরে জাদুঘর গড়ে তোলা ও উন্নয়নের উদ্দেশ্যে দেওয়া হয়ে থাকে।

মন্ত্রী আরও জানান, গত পাঁচ বছরে মিউজিয়াম গ্রান্ট স্কিমের আওতায় দেশের বিভিন্ন বিদ্যমান জাদুঘরের উন্নয়ন করা হয়েছে। সেই তালিকায় রয়েছে ত্রিপুরার আগরতলার কুঞ্জবন প্যালেস কমপ্লেক্সে অবস্থিত মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য জাদুঘরও। রাজ্য সরকারের অধীন ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম পরিচালিত এই জাদুঘরের উন্নয়নেও সংস্কৃতি মন্ত্রক আর্থিক সহায়তা দিয়েছে।

রাজ্যসভায় গজেন্দ্র সিং শেখাওয়াতের এই বক্তব্য থেকে স্পষ্ট, কেন্দ্র সরকার দেশের বিভিন্ন প্রান্তে জাদুঘর পরিকাঠামো উন্নয়ন, আধুনিকীকরণ এবং ঐতিহ্য সংরক্ষণে জোর দিচ্ছে।

Releated Posts

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026

প্রযুক্তি ও ঐতিহ্যের মধ্যে ভারসাম্য বজায় রেখেই আদিবাসী সমাজের ক্ষমতায়ন সম্ভব: রাষ্ট্রপতি মুর্মু

বেতুল (মধ্যপ্রদেশ), ১৮ জুন (আইএএনএস): আদিবাসী যুবসমাজের কাছে আধুনিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ডিজিটাল ক্ষমতায়নের সুযোগ পৌঁছে দিতে…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top