News Flash

  • Home
  • Uncategorized
  • আলিপুরদুয়ারে বালি-পাথর তোলার দাবিতে পথ অবরোধ ট্রাক মালিক ও শ্রমিকদের
Image

আলিপুরদুয়ারে বালি-পাথর তোলার দাবিতে পথ অবরোধ ট্রাক মালিক ও শ্রমিকদের

আলিপুরদুয়ার, ২৯ সেপ্টেম্বর (হি. স.) : নদী থেকে বালি-পাথর তোলার অনুমতি চেয়ে ফের সরব হলেন ট্রাক মালিক ও শ্রমিকরা। বুধবার আলিপুরদুয়ারের চৌপথি এলাকায় পথ অবরোধ করেন বালি-পাথর ট্রাক মালিক কল্যাণ সমিতির সদস্য ও নির্মাণ শ্রমিকরা। এদিন প্ল্যাকার্ড হাতে চৌপথি এলাকায় রাস্তায় বসে পড়েন নির্মাণ শ্রমিকরা।

আলিপুরদুয়ারের চারটি রুট বন্ধ করে দেন তাঁরা। অবিলম্বে বালি-পাথর তোলার অনুমতি চেয়ে শ্লোগান দেন নির্মাণ শ্রমিকরা। এদিন অবরোধে শামিল হন ট্রাক মালিক, চালক ও নির্মাণ শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন আলিপুরদুয়ার থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য ও অন্য পুলিশকর্মীরা। তাঁরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top