News Flash

  • Home
  • Uncategorized
  • How much benefit will the spirit of Sudip Varman : রফার রাজনীতিতে সুদীপ বর্মন ফেল, বিদ্রোহের চেতনা কতটা সুফল দেবে?
Image

How much benefit will the spirit of Sudip Varman : রফার রাজনীতিতে সুদীপ বর্মন ফেল, বিদ্রোহের চেতনা কতটা সুফল দেবে?

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্ঢেম্বর৷৷ বিজেপির বিদ্রোহী নেতা সুদীপ রায় বর্মণ দিনে দিনেই নিঃসঙ্গ হয়ে পড়ছেন৷ দলবদলের চিন্তাভাবনা প্রায় ঝেড়েই ফেলেছেন৷ নির্ভরযোগ্য সূত্রে এরকমই খবর৷ তৃণমূলের রাজ্যে যে অবস্থা এখানে বিজেপির বিদ্রোহীদের যোগদান হলে কিছুটা শক্তি দেখাতে পারত৷ কিন্তু, বিজেপির বিদ্রোহী নেতারা এই মুহুর্তে দলবদলে নারাজ৷ তাঁদের সামনে এখন উভয় সংকট৷ দলে থাকলেও আগামীদিনে টিকিট কতটা মিলবে তা নিয়ে অনিশ্চয়তা তো আছেই৷ আর দেড় বছরেরও কম সময়ে বিধানসভা নির্বাচনে তৃণমূলের যাদুমন্ত্র এই বিদ্রোহীরা দেখাতে পারবে কিনা তা সন্দেহের উর্ধে নয়৷


এই অবস্থায় রাজ্যে বিজেপির একচ্ছত্র আধিপত্য বিস্তারের সুযোগ সামনে থাকলেও পাহাড় নিয়ে সমস্যা আছে৷ ত্রিপুরা মথার রাজনৈতিক রণকৌশল এখনও স্পষ্ট নয়৷ তিপ্রা মথার নেতৃত্বে রয়েছেন প্রদ্যুৎ কিশোর৷ অন্যদিকে রাজমাতা বিভূকুমারী দেবী কংগ্রেসে আছেন৷ তিনি কংগ্রেস থেকে সরে গিয়েছেন এমন খবর নেই৷ এই অবস্থায় তৃণমূলকে ঠেকাতে প্রাথমিকভাবে বিজেপি সফল৷ বিদ্রোহী নেতা সুদীপ রায় বর্মণ, আশিষ সাহা, দিবাচন্দ্র রাঙ্খল, আশিষ দাস তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে এটা আজ বড় প্রশ্ণ৷


বিজেপির সাথে সুদীপের রফা কিভাবে হবে সেই প্রশ্ণ তো রয়েই গিয়েছে৷ সিপিএম দল বিপ্লবী কথাবার্তা মুখে বললেও কার্য্যক্ষেত্রে তারা একেবারেই সেঁকিয়ে যায়৷ শুক্রবার বিধানসভা অধিবেশনে সিপিএম দলের ভূমিকা দেখে বিরোধী দলের প্রতি মানুষের যে বিশ্বাস ও আশ্বাস ছিল তা অনেকটাই নিষ্প্রভ হয়েছে৷ সিপিএমও রাজ্যে গণভিত্তিকে কার্য্যত গণআন্দোলনে রূপ দেওয়ার শক্তি হারিয়েছে৷ এই অবস্থায় সুদীপ রায় বর্মন কোন পথে রাজনীতির সুযোগ নেবেন তা বলা মুশকিল৷ পরিস্থিতি যা সুদীপ রায় বর্মন এখন প্রায় রাজনৈতিক সন্যাসের মত আছেন৷ এই অবস্থা থেকে উত্তরণ রাজ্যে বড় ধরণের রাজনৈতিক অভূ্যত্থান ছাড়া অসম্ভব৷ বিজেপির থেকেও বিদ্রোহের নিশানা উড়িয়েই কি সুদীপ বর্মন ইতিহাস খ্যাত হয়ে থাকবেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top