News Flash

  • Home
  • Uncategorized
  • Bar Association elections held : গোমতী জেলা বার এ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত
Image

Bar Association elections held : গোমতী জেলা বার এ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৯ সেপ্ঢেম্বর৷৷ রবিবার উদয়পুর গোমতী জেলা বার এ্যাসোসিয়েশনের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সমর্থিত প্যানেলের বিজয়ী প্রার্থীদের এবং ভোটারদের অভিনন্দন জানিয়েছেন রাজ্যের কৃষক ও কৃষক কল্যাণ দপ্তর, পরিবহন ও পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷ অভিনন্দন জানান ভারতীয় জনতা পার্টি গোমতী জেলা কমিটির সভাপতি অভিষেক দেবরায় ও আর কে পুর মন্ডল সভাপতি প্রবীর দাস৷


উল্লেখ্য আজকের এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সমর্থিত প্যানেলের সভাপতি পদে শেখর দেব, সহ-সভাপতি পদে প্রণব দেব, সম্পাদক স্বপন মজুমদার, সহ-সম্পাদক রানা দত্ত, কোষাধ্যক্ষ পল্টু দাস, অডিটর পদে শ্যাম কৃষ্ণ দাস এবং সদস্য পদে আশীষ শীল, দিলীপ দে, দেবজিতা শিব, শুভজিৎ দেব এবং সঙ্গীতা দেবনাথ বিজয়ী হয়েছেন৷উল্লেখ্য এবারের এই জেলা বার এসোসিয়েশন নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বিজয়ী করতে মাননীয় মন্ত্রী ভোটারদের মধ্যে ব্যাপক প্রচার অভিযান চালান৷


নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন নবনির্বাচিত এই প্যানেল আইনজীবীদের এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে সেবামূলক কাজে নিজেদের গুরুত্বপূর্ণ অবদান রাখবেন৷ এখানে উল্লেখ থাকে যে দীর্ঘ দিন বাম বিরোধী আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেছেন উদয়পুরের সিনিয়র এডভোকেট যোগেন্দ্র দাস৷ ২০১৮ সালে সরকার পরিবর্তনের পর যোগেন্দ্র দাস পাবলিক প্রসিকিউটর ও গভর্নমেন্ট প্রসিকিউটর হিসেবে তিনি তিন বছর কাজ করেছেন৷ কিন্তু এই সুযোগ পাওয়ার পর কোন এক অজ্ঞাত কারণে দীর্ঘ দিনের বাম বিরোধী আন্দোলনের সক্রিয় ভূমিকা পালনের পর আজ সি পি এমের প্যানেলে উদয়পুর গোমতি জেলা বার এসোসিয়েশনে সভাপতি পদে পরাজিত হওয়ায় সংশ্লিষ্ট মহলে ছি:ছি: রব উঠেছে৷ অপরদিকে উদয়পুর বার এসোসিয়েশনের নির্বাচনে বারোটি পদের মধ্যে এগারোটি পদ দখল করেছে বিজেপি প্যানেল, সি পি এমের প্যানেলে একটি পদ- সাধারন সদস্য হিসেবে জয়লাভ করেছেন রাজীব ঘোষ৷ অপর দিকে মোট ভোটার ছিলেন ৪৪জন৷ ৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন৷ সর্বাধিক ৩৯ টি ভোট পেয়েছেন শাসক দলীয় প্যানেলর সঙ্গীতা দেবনাথ৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top